ঢাবিতে সাংবাদিকদের মারধরের দায় স্বীকার ছাত্রলীগের

২৩ সেপ্টেম্বর ২০১৯, ০২:৫০ PM
আহত ছাত্রদল কর্মী

আহত ছাত্রদল কর্মী © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদের ব্যাপক মারধর করার সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা। সাংবাদিকদের মারধর করে তাদের মোবাইল কেড়ে নেওয়া হয়েছে।

মারধরের শিকার সাংবাদিকরা হলেন, স্টুডেন্ট জার্নালের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আনিসুর রহমান ও বিজনেস বাংলাদেশের প্রতিনিধি আফসার মুন্না, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি রাহাতুল ইসলাম। তাদেরকে বেধড়ক মারধর করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিতের অনুসারীরা।

এসময় আনিসুর রহমানের ফোন কেড়ে নেন সনজিত নিজে। সাংবাদিক পরিচয় দেওয়া সত্ত্বেও ছাত্রলীগ নেতা সনজিত আনিসুর রহমানকে চড় থাপ্পড় মারেন বলেও অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী সাংবাদিক আনিসুর রহমান জানান, ‘ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রদলের কর্মীদের ডাচের সামনে বেধড়ক মারধর করছিল। সামনে মারধর করার সময় আমি আমার পেশাগত দায়িত্ব পালনে ভিডিও করার জন্য আমার ফোন বের করি। কিন্তু ফোন বের করতেই সনজিতের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাকে মারধর শুরু করে।

তিনি বলেন, আমি সাংবাদিক পরিচয় দিলে সনজিত দৌড়ে এসে আমাকে চড়-থাপ্পর মারতে থাকে। এসময় সূর্যসেন হলের ভিপি মারিয়াম জামান সোহান, হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শপু, সদস্য সাব্বির হাসান শোভন, হলের সভাপতি প্রার্থী নাহিদ হাসান, আমাকে মারধর করেন। একপর্যায়ে সনজিত আমার ফোন কেড়ে নেন।

আফসার মুন্না বলেন, আমি ও আমার বন্ধুরা টিএসসিতে বসে ছিলাম। এসময় ছাত্রলীগ অতর্কিত হামলা চালায় ছাত্রদলের উপর। আমি ছবি উঠাতে গেলে ছাত্রলীগের সহ-সভাপতি হোসাইন মুহাম্মদ আপেল, ঢাবি শাখার উপ প্রচার সম্পাদক মহসিন তালুকদার সহ আরো অনেকে আমাকে ঘিরে মারধর শুরু করে।

এ দিকে হামলার দায় স্বীকার করে সাংবাদিক সমিতিতে এসেছেন ছাত্রলীগ সভাপতি-সাধারন সম্পাদক। তারা হামলার দায় স্বীকার করেছেন। এবং দোষীদের শাস্তির আওতায় নিয়ে আসার আশ্বাস দিয়েছেন।

ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস বলেন, ‘আমি এখানে ছিলাম না আমি লাইব্রেরীতে ছিলাম। অতি উৎসাহী কিছুে ছেলে এখানে এ ঘটনা ঘটিয়েছে। এখানে ছাত্রলীগের কোন নির্দেশনা ছিল না। আমরা এ জন্য দুঃখ প্রকাশ করছি। এ ঘটনায় যারা জড়িত তাদের চিহ্নত করে অতি দ্রুত শাস্তির আওতায় আনা হবে।’

তা'মীরুল মিল্লাতের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ মিছিল…
  • ১৯ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৯ এপ্রিল ২০২৬
জবাবদিহিতার জন্য মন্ত্রীদের মৌখিক উত্তরের দাবি হাসনাতের
  • ১৯ এপ্রিল ২০২৬
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
  • ১৯ এপ্রিল ২০২৬
মাহদী আমিনের ব্যক্তিগত কর্মকর্তা নিয়ে মন্তব্য, ছাত্রদল নেতা…
  • ১৯ এপ্রিল ২০২৬