দুর্নীতি বিরোধী অভিযানে সরকারের পাশে থাকবে জাপা

২২ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২৭ PM
জি এম কাদের

জি এম কাদের © ফাইল ফটো

দুর্নীতি বিরোধী অভিযানে জাতীয় পার্টি (জাপা) সবসময় সরকারকে সহযোগিতা করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। রোববার (২২ সেপ্টেম্বর) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে খুলনা বিভাগীয় সাংগঠনিক সভার বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বেশ কিছু দিন ধরে আপনারা খেয়াল করবেন উনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধেও কঠোর হচ্ছেন। বিভিন্নভাবে অনাচারে যারা জড়িত আছে তাদের ব্যাপারে কোনো নমনীয়তা দেখাচ্ছেন না। আমরা আশাবাদী এবং বিশ্বাস করি, তার মতো সঠিক নেতৃত্বে ও শক্তিশালী নেতা আমরা পেয়েছি। সেই নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা-এ দুর্নীতির সমস্যা, অনিয়মের সমস্যা এটা থেকে দেশকে মুক্ত করতে তিনি সক্ষম হবেন।

জিএম কাদের বলেন, রাজনীতিতে শূন্যতা আছে, কাজেই সামনের দিকে যদি আমরা শক্তিশালী সংগঠন দাঁড় করাতে পারি এবং সত্যিকার অর্থে জনগণের প্রত্যাশিত রাজনীতি দিতে পারি, তাহলে নিশ্চয় আমাদের দল সামনে জনসমর্থন লাভ করতে পারবে।

বিয়ের কথা বলে জামিন নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ, গায়ক নোবেল ফের ক…
  • ০২ এপ্রিল ২০২৬
বাংলাদেশে কি পরিমাণ জ্বালানি তেলের মজুদ আছে, জানাল মন্ত্রণা…
  • ০২ এপ্রিল ২০২৬
হেলমেট পরে পরীক্ষা দিলেন জবি শিক্ষার্থীরা
  • ০২ এপ্রিল ২০২৬
ঝিনাইদহে ট্রাক্টরের চাপায় শিশু নিহত
  • ০২ এপ্রিল ২০২৬
বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বা…
  • ০২ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতার বিল সাবমিটের সময় বাড়ছে
  • ০২ এপ্রিল ২০২৬