এবার বিপুল পরিমাণ টাকাসহ যুবলীগ নেতা শামীম আটক!

২০ সেপ্টেম্বর ২০১৯, ০২:৪২ PM
টাকাসহ যুবলীগ যুবলীগ নেতা আটক

টাকাসহ যুবলীগ যুবলীগ নেতা আটক © টিডিসি ফটো

এবার প্রভাবশালী যুবলীগ নেতা জি কে শামীমের কার্যালয় ঘিরে অভিযান চালাচ্ছে র‌্যাব। তাঁকে বিপুল টাকাসহ আটক করা হয়েছে বলে জানা গেছে। আজ শুক্রবার রাজধানীর নিকেতনে ৫ নম্বর সড়কের ১৪৪ নম্বর ভবনে শামীমের কার্যালয় ঘিরে এ অভিযান চালানো হচ্ছে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান অভিযানের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে তাঁর কার্যালয় থেকে কত টাকা উদ্ধার করা হয়েছে সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

অনুসন্ধানে দেখা গেছে, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে শামীম ছিলেন ঢাকা মহানগর যুবদলের সহসম্পাদক এবং বিএনপির কেন্দ্রীয় প্রভাবশালী নেতা ও সাবেক গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাসের খুবই ঘনিষ্ঠ। সেই জি কে শামীম এখন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক।

ট্যাগ: যুবলীগ
ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে কৃষক নিহত, আহত ১০
  • ২৩ এপ্রিল ২০২৬
স্পেশালাইজড হাসপাতাল থেকে চুরি হওয়া ৪ ট্রাক সামগ্রী উদ্ধার,…
  • ২৩ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ২৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে আড়ং, আবেদন শেষ ২৮ এপ্রিল
  • ২৩ এপ্রিল ২০২৬
এবার রাস্তায় নামছেন প্রাথমিকে চূড়ান্ত সুপারিশ পাওয়া ১৪ হাজা…
  • ২৩ এপ্রিল ২০২৬
আইটিইটি-বুটেক্স ক্যারিয়ার ফেয়ার ২০২৬ প্রি-ইভেন্ট সেশন অনুষ্…
  • ২৩ এপ্রিল ২০২৬