দুদুর কুশপুত্তলিকা দাহ করেছে কুবি ছাত্রলীগ

১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৫৮ PM

© টিডিসি ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি প্রদান ও ১৫ আগস্ট নিয়ে কটূক্তি করার অভিযোগে বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিক্ষোভ মিছিলটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে শুরু হয়ে কাজী নজরুল ইসলাম হল এবং শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মূল ফটকে এসে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় শামসুজ্জামান দুদুর কুশপুত্তলিকা দাহ করে শাখা ছাত্রলীগ।

শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ এবং সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে আরো উপস্থিতি ছিলেন সহ সভাপতি ফয়জুল ইসলাম ফিরোজ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাধারণ সম্পাদক হানিফ ওয়াহিদ, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সভাপতি শাহাদাত সৌরভ এবং কাজী নজরুল ইসলাম হলের সাধারণ সম্পাদক আশীক আব্দুল্লাহসহ শাখার বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।

এসময় বক্তারা ১৫ আগস্ট নিয়ে কটূক্তি ও শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি প্রদান করায় বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেফতার ও বিএনপি’র বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬