ছাত্রলীগকে দিকনির্দেশনা দিলেন আ.লীগের ৪ নেতা

১৮ সেপ্টেম্বর ২০১৯, ১০:০০ PM

ছাত্রলীগের নতুন দায়িত্ব পাওয়া ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টচার্যকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছে আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত চার নেতা।

বুধবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়। এতে যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানন, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেক হক।

বৈঠকের পর যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যেভাবে ছাত্রলীগকে দেখতে চান, তার সেই আস্থার প্রতিদান যেন নতুন নেতারা দিতে পারেন; সেগুলো স্মরণ করিয়ে দিয়ে ভবিষ্যতের বিভিন্ন ধরনের দিকনির্দেশনা দেয়া হয়েছে।’

গত শনিবার রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীকে বাদ দিয়ে ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টচার্যকে দায়িত্ব দেয়া হয়।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬