সুদিনে নয়, দুর্দিনে শোভনের পাশে থাকতে চান সেই দিয়া

১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৭:১৮ PM

© ফেসবুক

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ গোলাম রাব্বানীর চারিত্রিক বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে আলোচনায় আসেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য জেরিন দিয়া।

মধুর ক্যান্টিনে মারামারির ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রলীগ থেকে সাময়িকভাবে বহিষ্কার হন জেরিন দিয়া। এরপর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শোভন ও রাব্বানীর উপর ক্ষোভ প্রকাশ করেন তিনি। এছাড়া ওইসব ঘটনায় আত্মহত্যার চেষ্টা করেছেন বলেও জানা গেছে।

সে সব খবরের পর অনেকদিন আলোচনায় ছিলেন না ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির এ সাবেক সদস্য। তবে শোভন-রাব্বানীর বর্তমান পরিস্থিতি নিয়ে আবারও সরব হলেন তিনি। তবে এবার কোনো অভিযোগ নয়, ছাত্রলীগের সাবেক সভাপতিকে ভালো থাকার পরামর্শ দিয়ে তিনি ফেসবুকে লিখেছেন,

‘পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছে মনে হয় আকাশ ততটা কাছে নয়, ঠিক তেমনি কোন মানুষকে যতটা আপন মনে হয় ততটা আপন নয় !
শত্রু মনে করে যাদের সরিয়ে দিয়েছেন তাদেরকেই আপনি পাশে পাবেন। আশাকরি ভুল থেকেই ভালো কিছু হবে।
আপনার সুদিনে পাশে ডাকেন নি কিন্তু দুর্দিনে পাশে ডাইকেন।
ভালো থাকবেন শোভন ভাই’

পুলিশের ১৩ ডিআইজি-অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল…
  • ২২ এপ্রিল ২০২৬
তেলের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
  • ২২ এপ্রিল ২০২৬
ডোপ টেস্টে পজেটিভ, তদন্তের মুখে পাকিস্তানি ক্রিকেটার
  • ২২ এপ্রিল ২০২৬
‘প্রধান শিক্ষকের ভুলে’ এসএসসিতে অংশ নিতে পারলেন না জান্নাতি
  • ২২ এপ্রিল ২০২৬
বিদ্যুৎ জটিলতায় একটি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
  • ২২ এপ্রিল ২০২৬
মনিরা শারমিন ও নুসরাত— কার কোন কারণে মনোনয়নপত্র স্থগিত-বাতি…
  • ২২ এপ্রিল ২০২৬