শোভন সমন্ধে যা বললেন তার বাবা

১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৪৯ AM
ছাত্রলীগের সাবেক সভাপতি শোভন ও তার পিতা নুরুন্নবী চৌধুরী

ছাত্রলীগের সাবেক সভাপতি শোভন ও তার পিতা নুরুন্নবী চৌধুরী © সংগৃহীত

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন​কে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে বলে জানিয়েছেন তার বাবা নুরুন্নবী চৌধুরী। তিনি বলেন, আমার ছেলে শোভন এরকম খারাপ ছিলো না। সে সাদাসিধে ও অত্যন্ত সরল প্রকৃতির ছিলো। আর এ কারণেই তাকে একটি চক্রের বলির পাঠা হতে হলো।

শোভনের বাবা আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। তার প্রতি আমাদের আস্থা রয়েছে। তিনি নিজেই শোভনকে পছন্দ করে ছাত্রলীগের দায়িত্ব দিয়েছিলেন। আবার নিজেই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। তার সিদ্ধান্তের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে।

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে অর্থ দাবি সম্পর্কে তিনি বলেন, আমি জিজ্ঞাসা করে জানতে পেরেছি, ঘটনাস্থলে ঐ দিন শোভন সেখানে ছিলো না। রব্বানীরা তাকে পরে ডেকে নিয়ে যায়। শোভন উদ্ভূত পরিস্থিতি মীমাংসার জন্য সরল বিশ্বাসে সেখানে গিয়েছিলো। অথচ অর্থ কেলেঙ্কারিতে তাকে ফাঁসানো হলো।

তিনি বলেন, আওয়ামী ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসাবে এ কারণে আওয়ামী লীগের প্রতি আমাদের সামান্যতম শ্রদ্ধা কমবে না।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬