ছাত্রলীগকে ইতিবাচক ধারায় ফেরানোর আশ্বাস জয়-লেখকের

১৫ সেপ্টেম্বর ২০১৯, ০১:১২ PM
মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সদ্য দায়িত্বপ্রাপ্ত নেতারা

মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সদ্য দায়িত্বপ্রাপ্ত নেতারা © টিডিসি ফটো

ছাত্রলীগকে সকল ধরনের নেতিবাচক কর্মকাণ্ড ও কালিমা থেকে মুক্ত করে ইতিবাচক ধারায় ফেরানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।  আর এজন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন তারা।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুর একটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন জয় ও লেখক।

আগামীকাল সোমবার সকাল ১১ টায় ধানমন্ডির ৩২ নাম্বারে বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন তারা। পরে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করার কথা জানিয়েছেন তারা।

ছাত্রলীগের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে সব ধরণের ইতিবাচক পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন ভারপ্রাপ্ত দুই নেতা। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সব ধরনের চ্যালেঞ্জ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন তারা।

প্রসঙ্গত, বিতর্ক-সমালোচনা আর অভিযোগের পরিপ্রেক্ষিতে ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী গতকাল রাতে পদত্যাগপত্র জমা দেন। তখন, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের এক বৈঠকে সংগঠনের জ্যেষ্ঠ সহ-সভাপতি আল নাহিয়ান খান জয়কে ভারপ্রাপ্ত সভাপতি  ও জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে  দায়িত্ব দেওয়া হয়।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬