অতিরঞ্জিত কিছু করবা না, যেটা আমাদেরকে কষ্ট দেয়---শোভন

১৫ সেপ্টেম্বর ২০১৯, ১০:২১ AM
শোভন

শোভন © ফাইল ফটো

বাংলাদেশ ছাত্রলীগের বিতর্কিত সদ্য সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের সামনে ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়ের নামে স্লোগান দিতে দেখা গেছে নেতাকর্মীদের। এ সময় সবাইকে উদ্দেশ্য করে শোভন বলেন শোনো, অতিরঞ্জিত হয় এমন কিছু করবা না।যেটা আমাদেরকে কষ্ট দেয়, শেখ হাসিনাকে কষ্ট দেয়। ঠিক আছে, সবাই ভালো থাকবে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত একটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসির) ডাচে এ ঘটনা ঘটে।

রাতে ঢাকা মেডিকেলের দিক থেকে আলাদা মোটর সাইকেলে করে আসেন সদ্য পদ হারানো রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সদ্য ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়া আল নাহিয়ান খান জয়। এ সময় টিএসসির ডাচে নেতাকর্মীদের ভিড় দেখে শোভন এবং জয় সেখানে থামেন। তখন শোভনের সামনেই নেতাকর্মীরা 'জয় ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম' বলে স্লোগান দিতে থাকে। সেখানে নতুন ভারপ্রাপ্ত সভাপতি জয় কোনো বক্তব্য দেননি।

প্রসঙ্গত, বিতর্কিত নানা কর্মকাণ্ডের অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের পরিবর্তে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সংগঠনের ১ নং সহসভাপতি আল নাহিয়ান খান জয় এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হয়েছেন ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এই সিদ্ধান্ত হয়।

 

বিক্ষোভের পর উপাচার্যের নামফলকের নিচে ‘গুপ্ত’ লিখল নোবিপ্রব…
  • ২২ এপ্রিল ২০২৬
আবু সাঈদের ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত মানছে না …
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল ১০টার মধ্যে
  • ২২ এপ্রিল ২০২৬
নির্বাচনে দায়িত্ব পালনে অপারগতা, কলেজ শিক্ষককে বরখাস্ত
  • ২২ এপ্রিল ২০২৬
জকসুর উদ্যোগে ‘আন্তর্জাতিক শিক্ষা মেলা’
  • ২২ এপ্রিল ২০২৬
ছাত্রদলের সন্ত্রাসের প্রতিবাদে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষ…
  • ২২ এপ্রিল ২০২৬