ইবি ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩৩ AM

© টিডিসি ফটো

মোটা অংকের অর্থের বিনিময়ে নেতা হয়ে আসার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন নেতাকর্মীরা। ছাত্রলীগের সদ্য ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় এ ঘোষণা দেন তারা।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে মিছিল শুরু করেন ছাত্রলীগের নেতা কর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জিয়া হল মোড়ে গিয়ে শেষ হয়।

সেখানে উপস্থিত নেতাকর্মীরা অডিও কেলেঙ্কারির ঘটনায় আলোচনায় আসা বর্তমান ইবি ছাত্রলীগ সাধারণ সম্পাদকের কৃতকর্ম তুলে ধরেন। এসময় তার বিরুদ্ধে মোটা অংকের টাকার বিনিময়ে নেতা হয়ে আসা, নারী কেলেঙ্কারি, নিয়োগ বাণিজ্যসহ বেশকিছু অভিযোগ এনে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

পাশাপাশি তারা সদ্য দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

মিছিলে ছাত্রলীগ নেতা জোবায়ের, অনিক, আবির, শাহজালাল ইসলাম সোহাগ, মোশাররফ হোসেন নীল প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে গত ১০ সেপ্টেম্বর সদ্য পদত্যাগের নির্দেশ পাওয়া কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে জড়িয়ে ইবি ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাকিবের অডিও ফাঁস হয়। এ নিয়ে সমালোচনার মুখে পড়েন রাকিব।

পুলিশের ১৩ ডিআইজি-অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল…
  • ২২ এপ্রিল ২০২৬
তেলের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
  • ২২ এপ্রিল ২০২৬
ডোপ টেস্টে পজেটিভ, তদন্তের মুখে পাকিস্তানি ক্রিকেটার
  • ২২ এপ্রিল ২০২৬
‘প্রধান শিক্ষকের ভুলে’ এসএসসিতে অংশ নিতে পারলেন না জান্নাতি
  • ২২ এপ্রিল ২০২৬
বিদ্যুৎ জটিলতায় একটি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
  • ২২ এপ্রিল ২০২৬
মনিরা শারমিন ও নুসরাত— কার কোন কারণে মনোনয়নপত্র স্থগিত-বাতি…
  • ২২ এপ্রিল ২০২৬