পদ পাওয়ার পর ওরা ‘দৈত্য’ হয়ে গেছে: শোভন-রাব্বানী প্রসঙ্গে প্রধানমন্ত্রী

১৫ সেপ্টেম্বর ২০১৯, ০২:৪৫ AM
শেখ হাসিনা

শেখ হাসিনা © সংগৃহীত

ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং গোলাম রাব্বানীকে ‌‌‘মনস্টার বা দৈত্য’ সম্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আমি ওদের সভাপতি-সাধারণ সম্পাদক বানিয়েছি, কিন্তু ওরা পদ পাওয়ার পর মনস্টার হয়ে গেছে।’

এরপরই তাদের জায়গায় প্রথম সহ-সভাপতিকে ভারপ্রাপ্ত সভাপতি এবং প্রথম যুগ্ম সাধারণ সম্পাদককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়ার ঘোষণা দেন তিনি। শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের অনির্ধারিত আলোচনার সময় এ প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। বৈঠকের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র মতে, কার্যনির্বাহী সংসদের পুরো বৈঠকে কোনও নেতাই ছাত্রলীগের প্রসঙ্গটি তোলেননি। সাংগঠনিক ও রাজনৈতিক নানা বিষয় আলোচনার পর শেষের দিকে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রাজনৈতিক বিষয় নিয়ে আর কারও কিছু বলার আছে কিনা? তখনও সবাই চুপ করে থাকলে তিনি নিজেই ছাত্রলীগের বিষয়টি নিয়ে কথা বলেন।

সূত্র জানায়, বৈঠকে ছাত্রলীগের দুই নেতার কর্মকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘শোভন-রাব্বানীর বিরুদ্ধে অনেক অভিযোগ। সর্বশেষ তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বাজেটের পার্সেন্টেজ চাইতে গিয়েছিল। ভিসি তাতে রাজী না হওয়ায় উল্টো তাকেই দোষারোপ করার চেষ্টা করেছে। তার বিরুদ্ধেই অভিযোগ তুলেছে। এরা (শোভন-রাব্বানী) আসলে মনস্টার হয়ে গেছে। এদের আর ছাত্রলীগের নেতৃত্বে থাকার দরকার নেই।’

এরপরই তিনি শোভন-রাব্বানীকে অব্যাহতি দিয়ে প্রথম সহ-সভাপতি আল নাহিয়ান খান জয় এবং প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা দেন।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬