ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি জয়, সম্পাদক লেখক

১৪ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১০ PM
জয় ও লেখক

জয় ও লেখক © টিডিসি ফটো

কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যকে। শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। আল নাহিয়ান খান জয় সংগঠনটির প্রথম সহ-সভাপতি এবং প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

এর আগে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী প্রাধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন।

আরও পড়ুন: শোভন-রাব্বানী ছাড়া স্বপদে থাকছেন সবাই

ওয়ার্কিং কমিটির সভা শেষে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ছাত্রলীগের যে কমিটি আছে সেটা থাকবে। কিন্ত সভাপতির জায়গায় প্রথম সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদকের জায়গায় প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ‘ভারপ্রাপ্ত’ হিসেবে দায়িত্ব পালন করবেন। এরাই পরবর্তী সম্মেলনের প্রস্তুতি নিবে।

পদত্যাগ করতে বাধ্য হলেন শোভন-রাব্বানী

জানা গেছে, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সাম্প্রতিক কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে সংগঠনটির ‘বিকল্প নেতৃত্ব’ নিয়ে আলোচনা-গুঞ্জন চলছে সর্বত্র। এ বিষয় নিয়ে আজ শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠকে চূড়ান্ত হয়।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬