ডিসেম্বরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন

১৪ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩৮ PM

© ফাইল ফটো

চলতি বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় সম্মেলন।শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এ সংক্রান্ত আলোচনা হয়েছে বলে দলটির একজন নেতা নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকের সূচনা বক্তব্য দেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওই নেতা জানান, সব কিছু ঠিক থাকলে ডিসেম্বরের ২০ ও ২১ তারিখ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।

২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের সর্বশেষ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে টানা অষ্টমবারের মতো সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা। তার রানিং মেট হিসেবে সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের।

‘খুনি হাসিনা’ কেটে ‘জয় বাংলা’ লিখলেন নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী…
  • ২৩ এপ্রিল ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় প্রকল্প প্রণয়নে বাস্তব চাহিদা ব…
  • ২৩ এপ্রিল ২০২৬
বিএমইউতে বিশ্ব ল্যাবরেটরি দিবস উদযাপন
  • ২৩ এপ্রিল ২০২৬
অতিরিক্ত থেকে মাউশি ডিজির চলতি দায়িত্ব পেলেন ড. সোহেল
  • ২৩ এপ্রিল ২০২৬
অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদ…
  • ২৩ এপ্রিল ২০২৬
শাটল ট্রেনের বগি বৃদ্ধিসহ ১১ দফা দাবি চবি শিক্ষার্থীদের
  • ২৩ এপ্রিল ২০২৬