ছাত্রদলের কাউন্সিল স্থগিত: মামলার বাদী আমানের গ্রামের বাড়িতে হামলা

১৩ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫৭ PM

© সংগৃহীত

ছাত্রদলের ৬ষ্ঠ কাউন্সিল স্থগিত হওয়ায় ক্ষুব্ধ হয়ে মামলার বাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক আমানউল্লাহ আমানের গ্রামের বাড়িতে হামলার ঘটনার খবর পাওয়া গেছে। শুক্রবার দুপুর দুইটার দিকে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বলেশ্বরে এই ছাত্রদল নেতার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুর নেতৃত্বে ৩৫/৪০ জন ছাত্রদলের সন্ত্রাসীরা এ হামলা চালায়। ঘটনার পরপর আমানের বাড়ির লোকেরা খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনায় উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ হামলায় উল্লেখযোগ্য তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়।

হামলার সময় টিপুর সঙ্গে মহানগর ছাত্রদল সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন শিবলু, কোতোয়ালী থানা ছাত্রদল সভাপতি সাইফুল ইসলাম রনি, মহানগর ছাত্রদল যুগ্ম আহবায়ক পারভেজ, মহানগর যুবদল মহিউদ্দিন, মহরম আলী, মজুমদার কবির, মহানগর যুবদল আবুল হাসনাত হিরা, তুষার পাল, অপু প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন বলে জানা যায়। এরা কুমিল্লার মেয়র সাক্কুর লোক বলে জানা যায়।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬