ভর্তিচ্ছুদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ঢাবি ছাত্রদল

১৩ সেপ্টেম্বর ২০১৯, ০৩:১৯ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিটের অধীনে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় বৃষ্টিতে ভিজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান জাতীয়তাবাদী ছাত্রদল।

জানা যায়, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুভেচ্ছা জানাতেই তাদের এই উদ্যোগ। তাদের এই উদ্যোগের কারণে ক্যাম্পাসে প্রশংসিত হচ্ছেন জাতীয়তাবাদী ছাত্রদল। তাদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষার্থী বান্ধব আরো উদ্যোগ গ্রহণ করতে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতির মেধাবী সন্তান। তাই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আমরা তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছি।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আল মেহেদী তালুকদার, বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও আসন্ন কাউন্সিলের সভাপতি পদপ্রার্থী হাফিজুর রহমান, ডাকসুর জিএস প্রার্থী আনিসুর রহমান খন্দকার (অনিক), যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন নাসির ও হাসানুর রহমান হাসান, স্যার এ এফ রহমান হলের সদস্যসচিব মমিনুল ইসলাম জিসান, সলিমুল্লাহ মুসলিম হল শাখার যুগ্ম আহ্ববায়ক রাজু আহমেদ সহ বিশ্ববিদ্যালয় ও হল শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ: ছাত্রদল
আমাদের সিদ্ধান্ত পছন্দ-অপছন্দ যাই হোক, দোয়া করবেন
  • ১৯ এপ্রিল ২০২৬
আস-সুন্নাহ ফাউন্ডেশনে চাকরি, আবেদন শেষ ২২ এপ্রিল
  • ১৯ এপ্রিল ২০২৬
আপনি মুহসিন হলের ভাইদেরকে সময় বেশি দিচ্ছেন: সংসদে ডেপুটি স্…
  • ১৯ এপ্রিল ২০২৬
টোকিওতে বৈশাখী মেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন ড. সবুর …
  • ১৯ এপ্রিল ২০২৬
লিজেন্ড অব রূপগঞ্জে লিটন-মিরাজ, লক্ষ্য শিরোপা খরার অবসান
  • ১৯ এপ্রিল ২০২৬
মাদ্রাসায় টিকটক, অধ্যক্ষকে স্মারকলিপি দিল শিবির
  • ১৯ এপ্রিল ২০২৬