জ‌বির ‘ইউনিট-৩’ এর ভর্তি পরীক্ষা শনিবার

১৩ সেপ্টেম্বর ২০১৯, ১১:৪৮ AM

© ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জ‌বি) ২০১৯-২০২০ সেশনের স্নাতক ১ম বর্ষের ইউনিট-৩ (বাণিজ্য শাখা)-এর ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার অনু‌ষ্ঠিত হ‌বে। বৃহস্প‌তিব‌ার (১২ সে‌প্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থে‌কে পাঠানো এক বিজ্ঞ‌প্তি‌তে এসব তথ্য জানা‌নো হয়।

বিজ্ঞ‌প্তি‌তে জানানো হয়, পরীক্ষা দুটি শিফটে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে অনুষ্ঠিত হবে। ১ম শিফট সকাল: ১০ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত, এ শিফ‌টে জোড় সংখ্যার রোল নম্বরধারী পরীক্ষার্থী‌দের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ২য় শিফটের পরীক্ষা বিকাল ৩ টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত চলবে। এই শিফ‌টে বিজোড় সংখ্যার রোলধারী পরীক্ষার্থী‌দের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইউনিট-৩ এর ৬১০টি আসনের বিপরীতে সর্বমোট ২০,৩০৭জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছেন।

উল্লেখ্য, পরীক্ষার্থী‌কে প্রিন্টকৃত প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বেই পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরুর ১৫ মিনিট পূর্বেই সকল কেন্দ্রের মূল ফটক বন্ধ হয়ে যাবে। এছাড়া পরীক্ষা কক্ষে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি ও অন্য যে কোন প্রকার ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা বা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.jnu.ac.bd-এ দেয়া আছে। প্রত্যেক পরীক্ষার্থী‌কে তার আসন সম্পর্কিত তথ্য তার দেওয়া মোবাইল নম্বরে এএমএস এর মাধ্যমে ইতোমধ্যে জানিয়ে দেয়া হয়েছে।

উল্লেখ্য, পুরানো ঢাকার যানযটের কথা বিবেচনা রেখে পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত একঘন্টা পূর্বে কেন্দ্রের বাইরে অবস্থান নেয়ার জন্য পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ—এখন কী হবে?
  • ১২ এপ্রিল ২০২৬
১৯৭০ এর দশকের জ্বালানি তেল সংকটের সময় কী হয়েছিল?
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা প্রতিমন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবি প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৯০, আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে হামে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩
  • ১২ এপ্রিল ২০২৬