নেত্রীকে কষ্ট দিয়ে ছাত্রলীগ করতে চাই না: রাব্বানী

১২ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৩৪ PM

© ফাইল ফটো

কেন্দ্রীয় কমিটির কর্মকাণ্ড নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার অসন্তোষের জেরে নিজের অবস্থান ব্যক্ত করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ডাকসুর জিএস গোলাম রাব্বানী। এ সময় তিনি বলেন, ‘আমরা উপরে আল্লাহ নিচে জননেত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে আছি। আমরা আপার মনে কষ্ট দিয়ে ছাত্রলীগ গড়ে তুলতে চাই না। নেত্রীকে কষ্ট দিয়ে আমরা কেউ ছাত্রলীগ করতে চাই না।’

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে ডাকসু ভবনের সামনে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গোলাম রাব্বানী বলেন, 'ছাত্রলীগ হচ্ছে, আপার (শেখ হাসিনা) আমানত। তিনি যেভাবে বলবেন আমরা সেভাবে করব। আমাদের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে প্রত্যেকটি অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট জবাব আমাদের কাছে রয়েছে। তারপরও আমরা স্বীকার করি, আমাদের কার্যক্রমগুলো আরও ভালো করার কথা ছিল। সেই চ্যালেঞ্জ নিয়ে আমরা কাজগুলো করতে চাই।'

তিনি বলেন, ‘আমরা সবকিছু শুধরে কাজ করতে চাই। যেন কেউ ছাত্রলীগের বিরুদ্ধে আঙুল তুলে কথা বলতে না পারে।’

তাদের বিরুদ্ধে আনিত অভিযোগগুলো উদ্দ্যেশ্য প্রণোদিত, অতিরঞ্জিত বলেও দাবি করেন ছাত্রলীগের এই নেতা। এ বিষয়ে তিনি বলেন, স্বেচ্ছায় কোনো নৈতিক স্খলনজনিত কাজ করেননি দাবি করে তিনি বলেন, ‘স্বেচ্ছায় সজ্ঞানে এমন কোনো কিছু করি নাই যেটা নৈতিক স্খলনজনিত কোনো অপরাধ অথবা ছাত্রলীগের আদর্শিক জায়গা থেকে ভিন্ন।’

এ সময় অভিযোগের বিষয়ে কোনো ব্যাখ্যা নয় উল্লেখ করে রাব্বানী বলেন, ‘প্রত্যেকটি অভিযোগের বিষয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট ব্যাখ্যা আছে। আমরা সেগুলো দিতে প্রস্তুত। তারপরও যেহেতু নেত্রী আমাদের ওপর অসন্তুষ্ট হয়েছে তাই কোনো ব্যাখ্যা নয়। আমাদের পথচলায় আরও সতর্ক হওয়া উচিৎ। আমরা আপার মনে কষ্ট দিয়ে ছাত্রলীগ গড়ে তুলতে চায় না। নেত্রীকে কষ্ট দিয়ে আমরা কেউ ছাত্রলীগ করতে চাই না। নেত্রীর জন্য পুরো বাংলাদেশ ছাত্রলীগ পরিবার ডেডিকেটেড। এজন্য যে ভুলত্রুটি হয়েছে সে জায়গা থেকে আমরা বলব, অতীতের ভুল শুধরে আরও ভালোভাবে পথ চলতে যেন নেত্রী যে প্রত্যাশা নিয়ে আমাদের আমানত দিয়েছেন সে আমানত আমরা রক্ষা করতে পারি।’

উল্লেখ্য, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সাম্প্রতিক কর্মকাণ্ডে গত শনিবার ক্ষোভ প্রকাশ করেছিলেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুজনের গনণভবনের পাস বাতিলের খবরের পর আগামী সম্মেলনের গুঞ্জনও শোনা যাচ্ছে। এ নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে কৌতূহল বিরাজ করছে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence