ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আওয়ামী লীগ নেত্রীর মৃত্যু

১২ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩৪ AM

© সংগৃহীত

বান্দরবানের ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে জেলার রুমা উপজেলার সদর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ডমেচিং মারমা (৩২) মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোরে চট্টগ্রামে সিএসসিআর বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ডমেচিং মারমা রুমা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি উহ্লাচিং মারমার স্ত্রী। উহ্লাচিং মারমা জানান, ‘কয়েক দিন আগে অসুস্থবোধ করলে ডমেচিং মারমাকে রুমা উপজেলায় একটি মেডিকেল সেন্টারে নেয়া হয়। সেখানে পরীক্ষা করে তার ডেঙ্গুজ্বর ধরা পড়ে।’

পরে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে সিএসসিআর বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। চট্টগ্রাম থেকে তার মৃতদেহ রুমা উপজেলায় নিয়ে যাওয়া হচ্ছে। আওয়ামী লীগ নেত্রীর মৃত্যুতে রুমায় শোকের ছায়া নেমে এসেছে।

আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১০ অক্টোবর ২০২৬
অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬