পিপলস পার্টি বিলুপ্ত করে বিএনপিতে এলেন রিটা

০৮ সেপ্টেম্বর ২০১৯, ০৭:০৪ PM

রিটা রহমানের নেতৃত্বে বাংলাদেশ পিপলস পার্টিকে বিলুপ্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সঙ্গে একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে রিজভী বলেন, বাংলাদেশ পিপলস পার্টির এ সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। রিটা রহমানের নেতৃত্বে পিপলস পার্টির নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিয়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে বলে বিএনপি প্রত্যাশা করে।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে পিপলস পার্টি অব বাংলাদেশের চেয়ারম্যান রিটা রহমান বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে যোগ দেন। তখন রংপুর -৩ আসনে ধানের শীষের মনোনয়ন লাভ করেন রিটা। নির্বাচনে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদ জয় লাভ করেন। এরশাদের মৃত্যুর পর আসনটি শূন্য হলে উপ নির্বাচনের আবারো ধানের শীষের মনোনয়ন পান রিটা রহমান।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬