ছাত্রদলের কাউন্সিলের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ

০২ সেপ্টেম্বর ২০১৯, ১০:২২ PM

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৬ষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিল উপলক্ষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত তালিকায় মোট ২৭ জন প্রার্থী স্থান পেয়েছেন। এদের মধ্যে সভাপতি পদে ৮ জন ও সাধারণ সম্পাদক পদে ১৯ জন বৈধ প্রার্থী হিসাবে ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি।

সোমবার ছাত্রদলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খায়রুল কবির খোকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে যাচাই-বাছাই কমিটি বৈধ সভাপতি হিসাবে ১৩ জন ও সাধারণ সম্পাদক হিসাবে ৩০ জন প্রার্থীর নাম ঘোষণা করেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যারা প্রার্থীতার ক্ষেত্রে শর্তাবলি পূরণ করতে পারেনি তারা পরবর্তীতে আপিল করেন, আপিলেও যারা বাদ পড়েছিলেন তারা রিভিউ’র জন্য আবেদন করেন। আপিল ও রিভিউ শেষে সাধারণ সম্পাদক পদে ৬ জন প্রার্থীতা ফিরে পান।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সভাপতি পদে বৈধ ৮ জন প্রার্থী হলেন- হাফিজুর রহমান, মাহমুদুল হাসান বাপ্পি, রিয়াদ মোঃ তানভীর রেজা রুবেল, মোঃ এরশাদ খান, মোঃ ফজলুর রহমান খোকন, এসএম সাজিদ হাসান বাবু, এবিএম মাহমুদ আলম সরদার ও কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। সাধারণ সম্পাদক পদে বৈধ ১৯ জন প্রার্থী হলেন- মোঃ আমিনুর রহমান আমিন, শাহনাওয়াজ, মোঃ তানজিল হাসান, মোঃ জাকিরুল ইসলাম জাকির, মোহাম্মদ কারিমুল হাই (নাঈম), মাজেদুল ইসলাম রুমন, ডালিয়া রহমান, শেখ আবু তাহের, সাদিকুর রহমান, কেএম সাখাওয়াত হোসাইন, সিরাজুল ইসলাম, মোঃ ইকবাল হোসেন শ্যামল, মোঃ জুয়েল হাওলাদার, মুন্সি আনিসুর রহমান, মোঃ মিজানুর রহমান শরিফ, শেখ মোঃ মশিউর রহমান রনি, মোস্তাফিজুর রহমান, সোহেল রানা, কাজী মাজহারুল ইসলাম।

প্রসঙ্গত, ছাত্রদলের ৬ষ্ঠ জাতীয় কেন্দ্রীয় কাউন্সিলের পুনরায় তফসিল মোতাবেক- ভোট গ্রহণ করা হবে ১৪ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত।

 

 

যেসব লক্ষণ দেখলে বুঝবেন হিট স্ট্রোকে আক্রান্ত
  • ২২ এপ্রিল ২০২৬
স্নাতকে ইংরেজি কোর্স অন্তর্ভুক্তি নিয়ে ধোঁয়াশায় শিক্ষার্থীর…
  • ২২ এপ্রিল ২০২৬
মাত্র ২০ মিনিট প্রকৃতিতে থাকলেই যেভাবে বাড়ে আপনার স্বাস্থ্য…
  • ২২ এপ্রিল ২০২৬
নিজ ক্যাম্পাসে ছুরিকাঘাতে আহত মাভাবিপ্রবি শিক্ষার্থী, আটক ১
  • ২২ এপ্রিল ২০২৬
বহিরাগতদের নিয়ে রাবি ছাত্রকে ছুরিকাঘাত, অভিযোগ অস্বীকার ছাত…
  • ২২ এপ্রিল ২০২৬
শিবির নেতার গোড়ালি কেটে দেওয়ার ঘটনায় উত্তপ্ত সংসদ, যা বললেন…
  • ২২ এপ্রিল ২০২৬