বিএনপির সমাবেশে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ

০১ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫৪ PM

© সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে যুবদলের দুপক্ষের মধ্যে দুদফা মারামারির ঘটনা ঘটেছে। এ সময় এক পক্ষ অপর পক্ষের দিকে চেয়ার ছুড়ে মারে। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সমাবেশে এ ঘটনা ঘটে। আজকের সমাবেশে সভাপতিত্ব করেন নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন।

চেয়ার ছোড়াছুড়ির ঘটনায় দুজনের মাথা ফেটে যায়। তাঁরা হলেন নগর যুবদলের প্রচার সম্পাদক জিল্লুর রহমান ও কর্মী হুমায়ুন। দুদফায় প্রায় ১০ মিনিটের এই মারামারি জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে।

বিএনপি ও যুবদলের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন এবং সাবেক সহসভাপতি ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক দেহরক্ষী শামসুল হকের অনুসারীদের মধ্যে এই হামলার ঘটনা ঘটে। এ সময় মোশারফ সমাবেশস্থলে ছিলেন না। তবে সাধারণ সম্পাদক শাহেদ আলম ছিলেন। শাহেদ ও মোশারফ একই গ্রুপের।

সংঘর্ষে এক কর্মীর মাথায় আঘাত লেগে রক্ত বের হচ্ছে

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়। নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্তব্যে বলেন, যুবদলের মধ্যে স্লোগান দেওয়া নিয়ে একটু সমস্যা হয়েছিল। পরে তা ঠিক হয়ে গেছে।

বিএমইউ’র নতুন উপাচার্য ডা. এফ এম সিদ্দিকীর দায়িত্বগ্রহণ
  • ০৬ এপ্রিল ২০২৬
সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ফখর জামান
  • ০৬ এপ্রিল ২০২৬
অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে যা বললেন শায়খ আহমাদুল্লাহ
  • ০৬ এপ্রিল ২০২৬
দোসর সাংবাদিকদের বিচারের দাবিতে ‘মার্চ টু প্রধানমন্ত্রীর কা…
  • ০৬ এপ্রিল ২০২৬
হামরোগ বিষয়ক সেমিনার আয়োজন করল এনডিএফ
  • ০৬ এপ্রিল ২০২৬
২০২০ সালের পর হাম রোধে কোনো ক্যাম্পেইন হয়নি
  • ০৬ এপ্রিল ২০২৬
close