ফারজানা আফরোজের বিয়ের কাবিননামা প্রকাশ, রনি বললেন, ‘ইলিয়াসের ষড়যন্ত্র’

০৬ নভেম্বর ২০২৬, ০১:২৮ AM , আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০১:৫২ AM
গোলাম মাওলা রনি ও ফারজানা আফরোজ

গোলাম মাওলা রনি ও ফারজানা আফরোজ © টিডিসি সম্পাদিত

আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য ও টক-শো ব্যক্তিত্ব গোলাম মাওলা রনির সঙ্গে বিয়ের কাবিননামা প্রকাশ করেছেন ফারজানা আফরোজ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে দ্য ডেইলি ক্যাম্পাসকে কাবিননামার একটি কপি দেন তিনি। এতে দেখা যায়, ২০২২ সালের ১৩ মে তাদের বিয়ে হয়। তবে ফারজানা আফরোজের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন গোলাম মাওলা রনি। একই সঙ্গে গত বছরের একটি রেকর্ড ফাঁসের ঘটনাকে ‘ইলিয়াসের ষড়যন্ত্র’ বলে মন্তব্য করেছেন তিনি।

কাবিননামা প্রকাশ করে ফারজানা আফরোজ বলেন, ‘যেটা সত্য, এটার জন্য এতকিছু দেখাতে হয় না। উনি (রনি) অস্বীকার করলে কি আসে যায়। উনি চট্টগ্রামে গিয়ে কাবিন করে সবার সামনে বিয়ে করেছেন। আমার শাশুড়ি ৬-৭ মাস আমার সঙ্গে ছিলেন। এখন এসে যদি এ কথাগুলো বলে, এগুলো সত্যতা প্রমাণের কোনো দরকার নেই।’

তিনি আরও বলেন, ‘আসলে আমার স্বামী খুব ভালো মানুষ। আমি তো ওকে খুব কাছ থেকে দেখেছি। উনি পারিবারিকসহ বিভিন্ন চাপে আছেন। যার কারণে এ ধরনের কথাগুলো বলতে বাধ্য হয়েছেন।’

এ বিষয়ে গোলাম মাওলা রনি মুঠোফোনে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ওই নারীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।’

গত বছরের একটি রেকর্ড ফাঁসের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে এসব ইলিয়াস ষড়যন্ত্র করে ছড়িয়েছে। সে আমাকে ছোট করার জন্য এসব করেছে।’

এর আগে ফারজানা আফরোজ নিজের স্ত্রী নন বলে দাবি করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন গোলাম মাওলা রনি। সেখানে ওই নারীর ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘এ মহিলা আমার স্ত্রী নন। সাতকানিয়া জামায়াত নেতা হারুনের সাবেক স্ত্রী। চট্টগ্রামের বিতর্কিত আওয়ামী লীগ নেতা ঘি বাবুলের ঘনিষ্ঠ বান্ধবী এবং আমেরিকা প্রবাসী ইলিয়াসের আপনজন।’

এদিকে এনসিপির সূত্রের বরাতে জানা গেছে, ফারজানা আফরোজ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী উইং জাতীয় নারী শক্তিতে যোগ দিচ্ছেন।

ফারজানা আফরোজ লুনা সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত কেফায়েত উল্লাহর মেয়ে। তিনি জামায়াতে ইসলামীর সমর্থনে নির্বাচিত সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান।

স্থানীয় সূত্রে জানা যায়, ফারজানা আফরোজ লুনার সাবেক স্বামী হারুনুর রশীদ চরতী আল হেলাল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ। বর্তমানে তিনি চাকরি থেকে অবসরে গেছেন। তার বাড়ি সাতকানিয়া পৌরসভার ভোয়ালিয়াপাড়ায়। তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।বিচ্ছেদের পর সন্তান দুটি বর্তমানে বাবা হারুনুর রশীদের তত্ত্বাবধানে আছে। প্রায় দুই বছর আগে হারুনুর রশীদ এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে বিয়ে করেছেন।

ধানমন্ডি ২৭ থেকে শেখ হাসিনার উপ-প্রেস সচিবকে আটক করল ছাত্রদল
  • ২৬ নভেম্বর ২০২৬
যুবদল কর্মীর আশ্রয়ে ভারত ফেরত ছাত্রলীগ নেতা, দেড় মাস পর গ্র…
  • ২৬ নভেম্বর ২০২৬
সরকারি মেডিকেলে ২৭০ আসন বাড়ল, তালিকায় সদ্য অনুমোদন পাওয়া সর…
  • ২৬ নভেম্বর ২০২৬
সুপারিশপ্রাপ্ত ২০০ সিভিল জজের সবচেয়ে বেশি ঢাবির, বাকি ২১ বি…
  • ২৬ নভেম্বর ২০২৬
তরুণীর সঙ্গে এমপির পিএস ও ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও ভাইর…
  • ২৫ নভেম্বর ২০২৬
স্বাস্থ্য খাতে রেকর্ড বরাদ্দ, ১০ হাজার কোটি টাকাই ফেরত যাচ্…
  • ২৫ নভেম্বর ২০২৬