এইচএসসিতে ৫ বিষয়ে ফেল ছাত্রশক্তি নেতা মানিক, ফেসবুকে দিলেন যে ব্যাখ্যা

ছাত্রশক্তি নেতা মানিক

ছাত্রশক্তি নেতা মানিক © টিডিসি সম্পাদিত

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ৫ বিষয়ে অকৃতকার্য হয়েছেন জাতীয় ছাত্রশক্তির চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. সাঈদ হোসেন মানিক। তিনি বাকি দুই বিষয়ে টেনেটুনে পাস করেছেন। 

ফলাফল প্রকাশের কয়েকদিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার নম্বরপত্র ছড়িয়ে পড়লে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে ফলাফল খারাপ হওয়ার কারণ ব্যাখ্যা করেন এই ছাত্রনেতা।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল অনুযায়ী, সাঈদ হোসেন মানিকের পরীক্ষার রোল নম্বর ৩০৯৪৩৯। তিনি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সাতকানিয়া সরকারি কলেজের মানবিক বিভাগের নিয়মিত পরীক্ষার্থী হিসেবে এইচএসসি পরীক্ষায় অংশ নেন।

ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হলে নিজের অবস্থান তুলে ধরে ফেসবুকে একটি পোস্ট দেন সাঈদ হোসেন মানিক। সেখানে তিনি দাবি করেন, পরীক্ষা চলাকালে সাতকানিয়ার কেরানীহাট এলাকায় তার ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং নাক দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণসহ বিভিন্ন সমস্যার মুখোমুখি হন।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, হামলার পর তার নাকের হাড় বাঁকা হয়ে যায় এবং রক্তক্ষরণের সমস্যা দেখা দেয়। পরীক্ষার সময়ও এ সমস্যা অব্যাহত ছিল। শারীরিক সুস্থতার জন্য পরীক্ষার মাঝপথে শহরে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হয়েছিল। হামলার ঘটনা ও শারীরিক অসুস্থতার কারণে তিনি নিয়মিত পড়াশোনা করতে পারেননি। পরীক্ষার প্রস্তুতিও ভালোভাবে নেওয়া সম্ভব হয়নি। পরিবারের সদস্যরা তাকে পরীক্ষা না দেওয়ার পরামর্শ দিলেও নিয়মিত শিক্ষার্থী হিসেবে তিনি পরীক্ষায় অংশ নেন বলে দাবি করেছেন।

ফেসবুক পোস্টে এই ছাত্রনেতা আরও দাবি করেন, হামলার শিকার না হলে তিনি ভালো ফলাফল করে পরিবারকে খুশি করতে পারতেন। ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট ও ট্রল তাকে বিব্রত করেছে বলেও উল্লেখ করেন তিনি। নিজের শিক্ষাগত যোগ্যতার পক্ষে আগের এসএসসি পরীক্ষার ফলাফল তুলে ধরার কথাও জানান।

কতটা গরম চা খেলে হৃদরোগের ঝুঁকি বাড়ে
  • ০৩ নভেম্বর ২০২৬
মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ আজ
  • ০৩ নভেম্বর ২০২৬
কণ্ঠনালিতে ক্যান্সার, যে লক্ষণগুলো অবহেলা করবেন না
  • ০৩ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ, ট্রাম্পের পক্ষে কতটা …
  • ০৩ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট নিয়ে বিধি সংশোধন
  • ০৩ নভেম্বর ২০২৬
ভিডিও কলে শুধু কবুল বললেই কি বিয়ে বৈধ হয়? আইনে যা আছে
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950