ভবিষ্যতে মানুষ পরিচয় দেবে— ‘আমি কিন্তু বিএনপি আমলে পাস করেছি’

৩১ অক্টোবর ২০২৬, ০৫:০৬ PM , আপডেট: ৩১ অক্টোবর ২০২৬, ০৫:১০ PM
রেজাউল করিম রনি

রেজাউল করিম রনি © সংগৃহীত

অনলাইন অ্যাক্টিভিস্ট রেজাউল করিম রনি বলেছেন, ফেল করার সাথে ফাঁসির কোন সম্পর্ক নাই। রবীন্দ্রনাথও কোন পরীক্ষায় পাশ করে নাই- মনে রাখবা। ফলে যারা রেজাল্ট খারাপ করছো, তোমার মধ্যেও সম্ভাবনা আছে। জীবনের চেয়ে পাস করা বড় কিছু না। বেঁচে থাকলে বহু পাস করতে পারবে। 
 
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে তিনি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এসব কথা বলেন তিনি।

রনি বলেন, ‘লীগ আমলের জিপিএ ফাইভ বা পাস করাটা একটা লেস ভ্যালু ক্যারি করবে আগামীতে। ভবিষ্যতে মানুষ পরিচয় দেবে আমি কিন্তু বিএনপি আমলে পাস করছি। এবং বিএনপি আমলে পাস করছি বলে গর্ব করবে। বিএনপি আমলে জিপিএ ফাইভ পাইছি বলে একটু ভাবও নিতে পারে। মানে এই আমলে পাস করা, ভালো রেজাল্ট করা একটা আলাদা বিষয়। তারাশঙ্করের সেই কথাটার মতন- ‌‘আমাদের বিদ্যায় এতো ধার কেন জানো- আমরা ১০ মাইল হেটে ইস্কুলে গিয়ে পড়ে থাকি..... অত সহজ না....। পড়ার টেবিলে ফিরতে হবে। অনেক হইছে।’

তিনি বলেন, যারা ফেল করছো তাদের সবার জন্য শুভ কামনা। এক মাসের মধ্যে আবার তাদের পরীক্ষা নেয়া হবে। এটা ভালো উদ্যোগ। জীবন অনেক সম্ভাবনাময়, এক পরীক্ষার রেজাল্ট দিয়া তোমার সাফল্য বা ব্যর্থতা ঠিক করার কিছু নাই।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬