রাহুলের বিকল্প পায়নি কংগ্রেস, সভাপতি সোনিয়া

১১ আগস্ট ২০১৯, ০৯:৫৯ AM

ওয়ার্কিং কমিটির বৈঠকেও সভাপতি ঠিক করতে পারল না ভারতের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল কংগ্রেস। তাই অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে ফের দলের দায়িত্বে ফেরানো হল সোনিয়া গান্ধীকে। খবর এনডিটিভির।

দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে শনিবার সন্ধ্যায় দিল্লিতে বৈঠকে বসে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি। সেখানেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এনডিটিভি জানিয়েছে, এদিনও রাহুল গান্ধীকে সভাপতি পদে ফিরে পেতে আগ্রহী ছিলেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের একাংশ।

কিন্তু পদত্যাগপত্র তুলে নিতে রাজি হননি তিনি। এমন অবস্থায় যতদিন পর্যন্ত না রাহুলের বিকল্প পাওয়া যাচ্ছে, ততদিন পর্যন্ত সভাপতির দায়িত্ব নিতে অনুরোধ করা হয় সোনিয়াকে। রাহুলের মা ও প্রয়াত রাজীব গান্ধীর স্ত্রী সোনিয়া এতে রাজি হলে রাহুলের পদত্যাগপত্র গৃহীত হয়।

রাহুলের উত্তরসূরি হিসেবে এতদিন মুকুল ওয়াসনিক এবং মোদি সরকারের প্রথম দফায় লোকসভায় বিরোধী নেতার দায়িত্ব পালনকারী মল্লিকার্জুন খড়গের নাম শোনা যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত গান্ধী পরিবারেই হাতেই কংগ্রেস প্রধানের দায়িত্ব থাকল।

ঢাবির মুজিব হলে শিক্ষার্থীর বিরুদ্ধে সহপাঠীর অর্থ চুরির অভি…
  • ১০ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিনকে হত্যার আগে ধর্ষণ করেন সিএনজিচালক সুমন
  • ১০ অক্টোবর ২০২৬
ককরোচ প্রধান অভিজিৎ দীপকে আটক
  • ১০ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষা…
  • ১০ অক্টোবর ২০২৬
ববি ক্যাম্পাসে ছাত্রদল নেতার অবৈধ দোকান নির্মাণ, দাবি প্রক্…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, প্র…
  • ১০ অক্টোবর ২০২৬