হজ পালনের সময় সাংবাদিক জিয়ার মৃত্যু

১১ আগস্ট ২০১৯, ০৯:৪৯ AM

সৌদি আরবে পবিত্র হজ পালনের সময় ফেনীর ছাগলনাইয়ার সাংবাদিক জিয়া হায়দার স্বপন (৫৫) মারা গেছেন। বাংলাদেশ সময় শনিবার রাত ২টার দিকে তার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন হাজিদের মোয়াল্লেম নুরুল হক।

সাংবাদিকের ছোট ভাই জাবেদ হায়দার জীবন জানান, আরাফাত ময়দান থেকে মুজদালিফা যাওয়ার পথে বাসের মধ্য হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান জিয়া হায়দার স্বপন।

জিয়া হায়দার স্বপন ছাগলনাইয়া থেকে প্রকাশিত মাসিক হায়দার পত্রিকার সম্পাদক ছিলেন। তিনি পশ্চিম ছাগলনাইয়া গ্রামের মরহুম জহিরুল কাইয়ুমের বড় ছেলে। তার ৩ মেয়ে রয়েছে।

জিয়া হায়দার স্বপনের মৃত্যুতে শোক জানিয়েছেন ছাগলনাইয়া প্রেসক্লাব সভাপতি নুরুজ্জামান সুমন ও সাধারণ সম্পাদক আবদুল আউয়াল চৌধুরী।

ঢাবির মুজিব হলে শিক্ষার্থীর বিরুদ্ধে সহপাঠীর অর্থ চুরির অভি…
  • ১০ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিনকে হত্যার আগে ধর্ষণ করেন সিএনজিচালক সুমন
  • ১০ অক্টোবর ২০২৬
ককরোচ প্রধান অভিজিৎ দীপকে আটক
  • ১০ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষা…
  • ১০ অক্টোবর ২০২৬
ববি ক্যাম্পাসে ছাত্রদল নেতার অবৈধ দোকান নির্মাণ, দাবি প্রক্…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, প্র…
  • ১০ অক্টোবর ২০২৬