কাশ্মীরে পুলিশের গুলিতে নিহত ৬

০৮ আগস্ট ২০১৯, ০৮:০১ PM

কাশ্মীরের ‘বিশেষ মর্যাদা‘ কেড়ে নেয়ার প্রতিবাদে ১৪৪ ধারা ভেঙে মিছিলের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ছয়জন৷ আহত হয়েছেন শতাধিক। বুধবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানের জিও টিভি অনলাইন। তারা আরো জানিয়েছে, কাশ্মীরজুড়ে গণগ্রেপ্তার চলছে৷

বার্তাসংস্থা এএফপিকে স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, পুলিশের ধাওয়া খেয়ে ঝিলাম নদীতে ঝাঁপ দেন এক তরুণ। পরে তাঁর লাশ উদ্ধার করা হয়।

শ্রীনগর, পুলওয়ামা, বারমুল্লাসহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা রাস্তায় নামে। তাঁদের ঠেকাতে গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুঁড়েছে ভারতীয় সেনাবাহিনী।

কাশ্মীরে অচলাবস্থা এখনও কাটেনি৷ বন্ধ রয়েছে সবধরণের যোগাযোগ।  প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শহর ও গ্রামগুলোর আশপাশে কাঁটাতারের বেড়া দেখা গেছে। বিক্ষোভ ছড়িয়ে পড়ার আশঙ্কায় গোটা কাশ্মীরে টিভি, ফোন এবং ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়েছে।

রয়টার্স ও বিবিসির খবরে বলা হয়েছে, এ ঘটনায় শোকে বিহ্বল হয়ে পড়েছে কাশ্মীরের অগুণতি মানুষ৷  এই মুহূর্তে কাশ্মীরকে ‘বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থান' হিসেবে অভিহিত করেছে নিউইয়র্ক টাইমস৷

চাঁদা আদায়ের অভিযোগে বহিষ্কৃত ঢাকা কলেজ ছাত্রদলের ৫ নেতার ব…
  • ১০ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ নিয়ে পড়ুন ফ্রান্সে
  • ১০ অক্টোবর ২০২৬
বিক্ষোভের আগেই ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ
  • ১০ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত হচ্ছে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা
  • ১০ অক্টোবর ২০২৬
যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ, যা বলছে অধ…
  • ১০ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসেই চাকরি দেবে ইজি ফ্যাশন, আবেদন অনলাইনে
  • ১০ অক্টোবর ২০২৬