যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ, যা বলছে অধিদপ্তর 

১০ অক্টোবর ২০২৬, ১০:৩৪ AM , আপডেট: ১০ অক্টোবর ২০২৬, ১০:৩৮ AM
যুব উন্নয়ন অধিদপ্তর

যুব উন্নয়ন অধিদপ্তর © টিডিসি সম্পাদিত

যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পরীক্ষা শুরুর আগেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রশ্নপত্রের ছবি ছড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় পরীক্ষা স্থগিতের বিষয়ে আলোচনা করছে অধিদপ্তর। বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও যুগ্মসচিব ডি এম আতিকুর রহমান। 

তিনি বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি এইমাত্র শুনলাম। আমরা বসছি, আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। পরীক্ষা স্থগিত করার বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

প্রসঙ্গত, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (১১তম গ্রেড) পদে নিয়োগ পরীক্ষা আজ শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২৪২টি পদের বিপরীতে এ পরীক্ষায় সারা দেশ থেকে তিন লাখেরও বেশি প্রার্থী অংশ নেওয়ার কথা রয়েছে। রাজধানী ঢাকার প্রায় ১০০টি কেন্দ্রে এ নিয়োগ পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল।

প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষা…
  • ১০ অক্টোবর ২০২৬
ববি ক্যাম্পাসে ছাত্রদল নেতার অবৈধ দোকান নির্মাণ, দাবি প্রক্…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, প্র…
  • ১০ অক্টোবর ২০২৬
খাগড়াছড়ির প্রত্যন্ত পাহাড় থেকে জাতীয় মঞ্চে মাসিনু মারমা, জু…
  • ১০ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যার আসামির পরিচয় জানাল পুলিশ
  • ১০ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১০ অক্টোবর ২০২৬