এখন ঠিক কী পরিস্থিতি কাশ্মীরে, দেখুন ছবিতে

০৫ আগস্ট ২০১৯, ১০:২৮ PM

ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ, যেটা কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেয়, তা বিলোপ করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। ৩৭০ অনুচ্ছেদের কারণে জম্মু ও কাশ্মীর অন্য যেকোন ভারতীয় রাজ্যের চেয়ে বেশি স্বায়ত্বশাসন ভোগ করতো।

এই ধারাটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ এর ভিত্তিতেই কাশ্মীর রাজ্য ভারতের অন্তর্ভূক্ত হয়েছে।

অনুচ্ছেদ ৩৭০ ভারতীয় রাজ্য জম্মু ও কাশ্মীরকে নিজেদের সংবিধান ও একটি আলাদা পতাকার স্বাধীনতা দেয়। এছাড়া পররাষ্ট্র সম্পর্কিত বিষয়াদি, প্রতিরক্ষা এবং যোগাযোগ বাদে অন্যান্য সকল ক্ষেত্রে স্বাধীনতার নিশ্চয়তাও দেয়। 

এদিকে গ্রেফতার করা হল জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। হেফাজতে নেওয়া হয়েছে রাজ্যের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাকেও। 

রবিবার মাঝরাত থেকেই উপত্যকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। কাশ্মীরের রাজনৈতিক নেতৃত্বকে কার্যত গৃহবন্দী করা হয়েছে। কোনও রকম মিছিল, মিটিংয়ের ক্ষেত্রেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। উপত্যকায় ১৪৪ ধারা জারির সঙ্গে সঙ্গেই নিয়মানুসারে বন্ধ করে দেওয়া হল ইন্টারনেট সংযোগ।

নিরাপত্তার কারণে জম্মু জেলার প্রশাসনের তরফে সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়। রবিবার রাতে জম্মুর ডেপুটি কমিশনার সুষমা চৌহান বলেন,"নিরাপত্তাগত কারণে সোমবার সকল সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানকে সোমবার পঠন পাঠন বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হল।"  জম্মু-কাশ্মীরের বিশেষ অধিকার কেড়ে নেয়ার পর কেমন পরিস্থিতি বিরাজ করছে দেখুন ছবিতে...

সোমবার রাজ্যসভায় প্রবল হট্টগোলের মধ্যে ওই দুই ধারা তুলে দেওয়ার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

 

কাশ্মীর নিয়ে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লিতে বিক্ষোভ
জম্মু-শ্রীনগর হাইওয়েতে কড়া পাহারা। চলছে গাড়ি থামিয়ে তল্লাশি। ছবি এএফপি
জম্মু-শ্রীনগর হাইওয়েতে কড়া পাহারা। চলছে গাড়ি থামিয়ে তল্লাশি। ছবি এএফপি
ভারতের শাসনের বিরুদ্ধে ১৯৮৯ সাল থেকে বিদ্রোহ প্রকাশ করে আসছে কাশ্মীরিরা
কারফিউ জারি

 

 গ্রেফতার করা হল দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা ও ওমরকে

 

স্কুলছাত্রী তাজমিনকে হত্যার আগে ধর্ষণ করেন সিএনজিচালক সুমন
  • ১০ অক্টোবর ২০২৬
ককরোচ প্রধান অভিজিৎ দীপকে আটক
  • ১০ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষা…
  • ১০ অক্টোবর ২০২৬
ববি ক্যাম্পাসে ছাত্রদল নেতার অবৈধ দোকান নির্মাণ, দাবি প্রক্…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, প্র…
  • ১০ অক্টোবর ২০২৬
খাগড়াছড়ির প্রত্যন্ত পাহাড় থেকে জাতীয় মঞ্চে মাসিনু মারমা, জু…
  • ১০ অক্টোবর ২০২৬