দেশে ফিরছেন মির্জা আব্বাস

৩০ আগস্ট ২০২৬, ০১:২৯ PM
মির্জা আব্বাস

মির্জা আব্বাস © সংগৃহীত

দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও  ঢাকা -৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। আগামী ২ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। রবিবার (৩০ আগস্ট) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

শায়রুল কবির জানান, আগামী বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে মির্জা আব্বাসের। দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নেওয়ার পর মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি আল্লাহর রহমতে অনেকটা সুস্থ হয়ে মালয়েশিয়া থেকে দেশে ফিরছেন।

প্রসঙ্গত, গত ১১ মার্চ রমজান মাসে ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। সেদিন রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

পরে ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানে তার অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে ১৪ এপ্রিল সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি।

এর মধ্যে গত ১ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এ দায়িত্ব দেয়া হয়। 

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্লাস শুরুর তারিখ ঘোষণা
  • ৩০ আগস্ট ২০২৬
৮ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, দেখুন এখানে
  • ৩০ আগস্ট ২০২৬
ফেনী সদর হাসপাতালে চিকিৎসায় ‘অবহেলায়’ সাপে কাটা রোগীর মৃত্য…
  • ৩০ আগস্ট ২০২৬
আরও মনিটরিংয়ের আওতায় প্রধান শিক্ষকরা, ৫ দিনের মধ্যে হোয়াটস…
  • ৩০ আগস্ট ২০২৬
শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়াতে নতুন পরিকল্পনা সরকারের
  • ৩০ আগস্ট ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে সিগারেটের দোকান বন্ধের নি…
  • ৩০ আগস্ট ২০২৬