জামায়াতের ইউনিয়ন ও ওয়ার্ড সভাপতিকে দলীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি 

২৪ আগস্ট ২০২৬, ০১:০৯ PM
মাসুদ কামাল ও আব্দুল মুতালেব মোল্লা

মাসুদ কামাল ও আব্দুল মুতালেব মোল্লা © টিডিসি সংগৃহীত ও সম্পাদিত

যশোরের কেশবপুরে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য সরকারি সম্মানির তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগে জামায়াতে ইসলামীর স্থানীয় দুই নেতাকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হলেন উপজেলার ৭ নম্বর পাঁজিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাসুদ কামাল এবং ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল মুতালেব মোল্লা।

বিষয়টি নিশ্চিত করেছেন কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাইদুর রহমান সাঈদ।

উপজেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী অব্যাহতি পাওয়া ওই দুই নেতা এখন থেকে জামায়াতে ইসলামীর কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম বা দায়িত্বে সম্পৃক্ত থাকতে পারবেন না।

দলীয় সূত্রে জানা যায়, সরকারিভাবে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য বরাদ্দ করা সম্মানির তালিকা তৈরির সময় অভিযুক্ত দুই নেতার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা উঠে আসার পর সংগঠনের ভাবমূর্তি রক্ষায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

আরও দেখুন: দীর্ঘ লোডশেডিংয়ে অক্সিজেন সংকট, একরাতেই মারা গেল সাড়ে ১৫ কোটি টাকার মাছ

এ বিষয়ে কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাইদুর রহমান সাঈদ বলেন, ‘অনিয়মের অভিযোগের পর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের সাংগঠনিক দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9