নানা আয়োজনে ইনকিলাব মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী

নানা আয়োজনে ইনকিলাব মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী

১৩ আগস্ট ২০২৬, ১২:২৯ PM
শরীফ ওসমান হাদির কবর জেয়ারত

শরীফ ওসমান হাদির কবর জেয়ারত © সংগৃহীত

৪৭, ৭১ ও ২৪-এর চেতনাকে ধারণ করে বাংলাদেশপন্থী কালচার বিনির্মাণের প্রত্যয়ে গড়ে ওঠা ইনকিলাব মঞ্চ তৃতীয় বর্ষে পদার্পণ করতে যাচ্ছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে সংগঠনটি।

আয়োজনে অংশ নিতে সুধীজনকে আন্তরিক আমন্ত্রণ জানিয়েছে সংগঠনটি। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ফাতিমা তাসনিম ঝুমা স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এদিন সকালে শরীফ ওসমান হাদির কবর জেয়ারতের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি শুরু করেন তারা। পরে দুপুর ১২ টায় ‘রাহে ইনকিলাব’ নামে প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালী অনুষ্ঠিত হয়।

এছাড়া আয়োজকদের প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, দুপুর আড়াই টায় অনুষ্ঠিত হবে ‘আজাদীর মোলাকাত : শহীদ পরিবারের অভিমত’। বিকেল সাড়ে ৩টায় থাকবে ‘শুভাকাঙ্ক্ষীদের অভিপ্রায়’ পর্ব। বিকেল ৪টা ৪০ মিনিটে কবি-সাহিত্যিক ও শিল্পীদের অভিমত তুলে ধরা হবে।

এরপর বিকেল ৫টা ৪০ মিনিটে অনুষ্ঠিত হবে ‘ইশক-এ ইনকিলাব : আষাঢ়-শ্রাবণ জুলাই’ শীর্ষক আয়োজন। সন্ধ্যা ৭টায় মঞ্চ নাটক ‘লাল জুলাই’ এবং সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে কনসার্ট।

আয়োজকদের প্রত্যাশা, সবার উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনটি আরও প্রাণবন্ত ও অর্থবহ হয়ে উঠবে।

২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬
‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬