আরাফাত রহমান কোকোর জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা

১২ আগস্ট ২০২৬, ০২:১২ PM
বনানীতে আরাফাত রহমান কোকোর কবরে ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণ করছেন বিএনপি ও ক্রীড়াঙ্গনের নেতারা।

বনানীতে আরাফাত রহমান কোকোর কবরে ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণ করছেন বিএনপি ও ক্রীড়াঙ্গনের নেতারা। © সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ। এ উপলক্ষে বনানী কবরস্থানে তার কবরে ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি নেতারা। 

বুধবার (১২ আগস্ট) সকালে বিএনপি ও ক্রীড়াঙ্গনের নেতারা বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা মহানগর বিএনপির উত্তর আহ্বায়ক আমিনুল হক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, বিএনপির সংসদ সদস্য জাহাঙ্গীর, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরীসহ দলটির সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতারা। 

এছাড়া ক্রীড়া বোর্ডের কর্মকর্তা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, ক্রীড়া সংগঠক ও ক্রীড়াঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতারাও এ সময় উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬