স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

রাজনীতির বাল্যস্কুলের ছাত্র হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের মতো আচরণ করা ঠিক নয়

০৮ আগস্ট ২০২৬, ০১:৫১ PM
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ © ভিডিও থেকে সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি বলেছেন, রাজনীতির বাল্যশিক্ষা স্কুলের ছাত্র হয়ে যখন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের মতো আচরণ করে, সেটা ঠিক নয়। শিখতে হবে। অনেক দূর যেতে হবে। রাজনীতির মাঠ অনেক বন্ধুর ও কন্টাকাকীর্ণ।

শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের যারা বন্ধুরা, যারা আমাদের সহযোগী ছিলেন, যারা এক সময় গোপনও ছিল, তাদের বলতে চাই, আমরা সংসদে বিতর্ক
 করব। মিছিল মিটিং করবো। কিন্তু এমন কিছু বলব না, যার মাধ্যমে ফ্যাসিবাদ ফিরে আসে।’ 

তিনি বলেন, ‘রাজনীতির বাল্যশিক্ষা স্কুলের ছাত্র হয়ে যখন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের মতো আচরণ করে, সেটা ঠিক নয়। শিখতে হবে। অনেক দূর যেতে হবে। রাজনীতির মাঠ অনেক কন্ধুর ও কন্টাকাকীর্ণ।’

যদি কেউ মনে করে এটি মাত্র ৩৬ দিনের আন্দোলনের ফসল, বিগত ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের কিছুই নেই, তবে এটা হবে রাজনৈতিক অপরিপক্কতা।’

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। সভায় সভাপতিত্ব করেন ইউট্যাবের মহাসচিব ও ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।

এফসিপিএস পার্ট-১ পরীক্ষার প্রশ্ন পদ্ধতিতে পরিবর্তন আনল বিসি…
  • ৩১ আগস্ট ২০২৬
কোটায় আবেদন নিয়ে একাদশে ভর্তিচ্ছুদের সতর্ক করল আন্তঃশিক্ষা …
  • ৩১ আগস্ট ২০২৬
বদলে গেল এফসিপিএস মিড-টার্ম পরীক্ষার কাঠামো
  • ৩১ আগস্ট ২০২৬
মন্ত্রিপরিষদের সভা বিকেল সাড়ে ৪টায়, আলোচনায় পে স্কেল
  • ৩১ আগস্ট ২০২৬
অল্পতেই রেগে যান? নিয়ন্ত্রণে আনুন এভাবে
  • ৩১ আগস্ট ২০২৬
যোগদান করেও বেতন পেতে অপেক্ষা, কারিগরির এমপিও শিক্ষকদের পার…
  • ৩১ আগস্ট ২০২৬