চুপ্পুকে শুধু পদত্যাগ করলেই হবে না, গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে: নাহিদ ইসলাম

২৩ জুলাই ২০২৬, ০৮:৩৪ PM
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম © টিডিসি ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দীন চুপ্পুকে শুধু পদত্যাগ করলেই হবে না। তাকে গ্রেপ্তার করে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় জামালপুর শহরের ফৌজদারি মোড় এলাকায় জুলাই জাগরণ ও জুলাই পদযাত্রা-২০২৬ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পদযাত্রা শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দীন চুপ্পু পরোক্ষভাবে ছাত্র-জনতার ওপর নির্বিচার হত্যাকাণ্ডে ভূমিকা রেখেছেন। তাই শুধু পদত্যাগ নয়, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে বিচারের আওতায় আনতে হবে।

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, ‘শোনা যাচ্ছে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন। আবার তিনি নিজে পদত্যাগ করবেন না, তাকে বিএনপির চাপের মুখে পদত্যাগে বাধ্য করা হচ্ছে- এমন কথাও শোনা যাচ্ছে। কিন্তু আমাদের অবস্থান পরিষ্কার, শুধু পদত্যাগ নয়, তার বিচারও নিশ্চিত করতে হবে।’

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়ন করতে হলে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত প্রত্যেকের জবাবদিহি নিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইনের ঊর্ধ্বে নয়। বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশকে বের করে আনতে হবে।

পথসভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, জাতীয় শক্তি শক্তির সভাপতি জাহিদ আহসান, সদর উপজেলার সদস্য সচিব ডাঃ মোশাররফ হোসেন, জামালপুর সদর উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী ও জেলা এনসিপি’র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু সাঈদ মো. শামীম সহ অন্যান্যরা। 

স্কুল ফিডিংয়ের বানরুটিতে ধারালো ব্লেড, তদন্ত কমিটি গঠন
  • ২৩ জুলাই ২০২৬
যন্তর মন্তর ও আশপাশে ইন্টারনেট বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ
  • ২৩ জুলাই ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপে চীনে যাচ্ছেন যবিপ্রবির দম্পতি: ব্যর্…
  • ২৩ জুলাই ২০২৬
সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার
  • ২৩ জুলাই ২০২৬
জাবির মেডিকেল অফিসারের দায়িত্বে সাময়িক পরিবর্তন, সেবার মানো…
  • ২৩ জুলাই ২০২৬
নিজ কলেজে মেডিকেল অফিসার হলেন সাবেক ছাত্রলীগ সভাপতি
  • ২৩ জুলাই ২০২৬