রক্তে ইনফেকশন, প্লাটিলেট ৩৪ হাজার—গুরুতর অসুস্থ নয়ন দোয়া চাইলেন ফেসবুকে

২১ জুলাই ২০২৬, ০৮:৩২ PM , আপডেট: ২১ জুলাই ২০২৬, ০৮:৩৩ PM
যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন

যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন © সংগৃহীত

যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রক্তে সংক্রমণ ধরা পড়ার পাশাপাশি তার প্লাটিলেটের সংখ্যা নেমে এসেছে ৩৪ হাজারে।

মঙ্গলবার (২১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে অসুস্থতার বিষয়টি জানিয়ে সবার কাছে দোয়া চান তিনি।

ফেসবুক পোস্টে রবিউল ইসলাম নয়ন লিখেছেন, ‘অসুস্থ হলে বোঝা যায়, সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত। অসুস্থ অবস্থায় তখন দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না। মনে হয়, সুস্থতাই জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। আর এমন সময়ে আল্লাহর কাছে দোয়া ও প্রার্থনাই পারে কঠিন অসুস্থতা থেকে মুক্তি দিতে।’

তিনি আরও জানান, ‘আজ ভোর থেকে খুবই অসুস্থ। শরীরে জ্বর। মেডিকেল রিপোর্ট করানোর পর জানা গেল রক্তে ইনফেকশন। রক্তের প্লাটিলেট ৩৪ হাজারে চলে এসেছে।’

সবশেষে তিনি সবার কাছে দোয়া চেয়ে লেখেন, ‘আল্লাহ রাব্বুল আলামিন দয়ার সাগর। তার কাছে দোয়া করলে তিনি কাউকেই খালি হাতে ফেরান না। সবাই আমার জন্য দোয়া করবেন।’

৫ শর্তে ডিসেম্বরে আওয়ামী লীগ ঠেকানোর ঐক্যে যাবে এনসিপি
  • ২২ নভেম্বর ২০২৬
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ‘অপহরণকারী’ ঘুরছেন প্রকাশ্যে, পালিয়…
  • ২২ নভেম্বর ২০২৬
 ৪০৫  টন রাসায়নিক নিয়ে বাংলাদেশগামী জাহাজ আটক করল ইন্দোনেশি…
  • ২২ নভেম্বর ২০২৬
ইশরাকের মিছিল পার হতে না হতেই ফুটল ককটেল, আহত ৩
  • ২২ নভেম্বর ২০২৬
ইউটিউব-চ্যাটজিপিটি দেখে ইয়াবা তৈরি, যুবক গ্রেফতার 
  • ২২ নভেম্বর ২০২৬
স্কুল-কলেজের এমপিও নীতিমালায় যেসব পরিবর্তনের প্রস্তাব
  • ২২ নভেম্বর ২০২৬