জামায়াত এমপির দ্বিতীয় বিয়ে নিয়ে ভিডিও বার্তা দিলেন প্রথম স্ত্রী

২১ জুলাই ২০২৬, ০১:২৮ PM
জামায়াত এমপির দ্বিতীয় বিয়ে নিয়ে ভিডিও বার্তা দিলেন প্রথম স্ত্রী

জামায়াত এমপির দ্বিতীয় বিয়ে নিয়ে ভিডিও বার্তা দিলেন প্রথম স্ত্রী © সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সোমবার (২০ জুলাই) রাতে ভিডিওটি ভাইরাল হওয়ার পর তা সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন তার প্রথম স্ত্রী।

মঙ্গলবার (২১ জুলাই) এক ভিডিও বার্তায় জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন মন্তব্য ও কুৎসার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম। একই সঙ্গে এ ধরনের অপপ্রচার বন্ধ না হলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

এক সংক্ষিপ্ত বক্তব্যে মাকসুদা ইসলাম বলেন, ‌‘আসসালামু আলাইকুম। আমি মাকসুদা ইসলাম। আমার স্বামী গাজী নজরুল ইসলাম। মরিয়মের সঙ্গে তার বিবাহ হয়েছে। এটি নিয়ে যারা কুৎসা রটাচ্ছেন, তাদের বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ জানাই। এ ধরনের অপপ্রচার থেকে বিরত না থাকলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।’

৫ শর্তে ডিসেম্বরে আওয়ামী লীগ ঠেকানোর ঐক্যে যাবে এনসিপি
  • ২২ নভেম্বর ২০২৬
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ‘অপহরণকারী’ ঘুরছেন প্রকাশ্যে, পালিয়…
  • ২২ নভেম্বর ২০২৬
 ৪০৫  টন রাসায়নিক নিয়ে বাংলাদেশগামী জাহাজ আটক করল ইন্দোনেশি…
  • ২২ নভেম্বর ২০২৬
ইশরাকের মিছিল পার হতে না হতেই ফুটল ককটেল, আহত ৩
  • ২২ নভেম্বর ২০২৬
ইউটিউব-চ্যাটজিপিটি দেখে ইয়াবা তৈরি, যুবক গ্রেফতার 
  • ২২ নভেম্বর ২০২৬
স্কুল-কলেজের এমপিও নীতিমালায় যেসব পরিবর্তনের প্রস্তাব
  • ২২ নভেম্বর ২০২৬