স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: মির্জা ফখরুল

২০ জুলাই ২০২৬, ১০:১৬ PM
স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের স্থানীয় সরকার নির্বাচন প্রচলিত নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং এতে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা হবে না। তবে এ বিষয়ে জোটের শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার (২০ জুলাই) শরিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী বিএনপির ৩১ দফা এবং স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ, স্বৈরাচার ও উগ্রবাদের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, একটি ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনের কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী এবং সেই লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬