ঢাবি শিবিরের অনুষ্ঠান

আইডি কার্ডধারী তরুণ এমপি আরমানকে বললেন—‘ফোনটা আমার হাতে দিন’, পরে উধাও

১৯ জুলাই ২০২৬, ০৮:৪২ AM
ঢাবিতে ছাত্রশিবিরের অনুষ্ঠান, গোল চিহ্নিত করা ছেলেটি নিয়েছে ফোন

ঢাবিতে ছাত্রশিবিরের অনুষ্ঠান, গোল চিহ্নিত করা ছেলেটি নিয়েছে ফোন © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের একটি অনুষ্ঠানে গিয়ে মোবাইল ফোন হারানোর অভিযোগ করেছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান। তার দাবি, অনুষ্ঠানের আইডি কার্ড পরা এক তরুণ ফোনটি হাতে নিয়ে কিছুক্ষণ পর উধাও হয়ে যান।

শনিবার (১৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন ব্যারিস্টার আরমান।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘মোবাইল প্রতারণার শিকার হয়েছি। ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জুলাই নিয়ে একটি আয়োজনে আমি মোবাইলে লাইভ সম্প্রচার করছিলাম। এমন সময় ওই আয়োজনের আইডি কার্ড পরা এক যুবক এসে বলে, ‘ফোনটা আমার হাতে দিন, আপনি স্বাচ্ছন্দ্যে কথা বলুন।’ আইডি কার্ড দেখে বিশ্বাস করে ফোনটি তার হাতে দিয়ে আমি বর্ণনা দিচ্ছিলাম। কিছুক্ষণ পর দেখি, সে ফোনসহ উধাও।’

পোস্টের সঙ্গে একটি ভিডিও যুক্ত করেছেন ব্যারিস্টার আরমান। ভিডিওতে দেখা যায়, তিনি আইনজীবী শিশির মনির ও শিবিরের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে অনুষ্ঠানস্থলে ঘুরে প্রদর্শনী দেখছিলেন। এ সময় এক তরুণ এসে ‘ফোনটি আমার হাতে দিন স্যার’ বলে তার কাছ থেকে ফোন নেন।

ফোনটি ওই তরুণের হাতে দেওয়ার পর ব্যারিস্টার আরমানকে বলতে শোনা যায়, ‘পরে যেন আপনাকে খুঁজে পাই।’

এরপর প্রায় এক মিনিট ওই তরুণকে ব্যারিস্টার আরমানের সামনে ও পেছনে ঘুরে লাইভ সম্প্রচার করতে দেখা যায়। পরে সম্প্রচার বন্ধ হয়ে যায়। এরপর ওই তরুণকে আর খুঁজে পাওয়া যায়নি বলে অভিযোগ করেন সংসদ সদস্য।

ব্যারিস্টার আরমান ওই ব্যক্তির সন্ধান পেলে বা কেউ তাকে চিনতে পারলে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন। এ জন্য সাজ্জাদ হোসাইন (০১৮৩৯-৬৫২৭২৭) অথবা তার সহকারী আব্দুল মালেকের (০১৪০৭-৭৮৬২৪৭) সঙ্গে যোগাযোগ করতে বলেছেন তিনি।

এ ঘটনায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ব্যারিস্টার আরমান। শনিবার রাত ১টার দিকে শাহবাগ থানায় যোগাযোগ করা হলে ডিউটি কর্মকর্তা জানান, এ ঘটনায় একটি জিডি হয়েছে বলে তিনি জেনেছেন।

নদী ভরাট করে দখল করায় প্রাণ-আরএফএলের দুই কর্মকর্তাসহ ৪ জনের…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নকলে বাধা দেওয়ায় কেন্দ্র পরিদর্শক-পুলিশের ওপর হামলা, গ্রেপ্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নন-ক্যাডাররা স্বেচ্ছায় পদোন্নতি বর্জনে অসদাচরণের শাস্তি
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
টানা ছয় দিন ধরে কমছে তেলের দাম, নামল ৯৮ ডলারে
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
১৮তম বিজেএসে সিভিল জজ হলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
রক্তের প্রয়োজনে রাত-দিন ছুটে চলেন কুয়েটের ‘ড্রিমের’ স্বেচ্ছ…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬