কবি নজরুল কলেজ শিবিরের সভাপতি আরিফুর, সেক্রেটারি আদনান

১৪ জুলাই ২০২৬, ০৭:২৬ PM
সভাপতি আরিফুর রহমান ও সেক্রেটারি আদনান সামী

সভাপতি আরিফুর রহমান ও সেক্রেটারি আদনান সামী © টিডিসি ফটো

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কবি নজরুল সরকারি কলেজ শাখার ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন আরিফুর রহমান এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন আদনান সামী। মঙ্গলবার (১৪ জুলাই ) বিকেলে কলেজ শাখার এক জরুরি সাথী সমাবেশে ২০২৬ সেশনের সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।

সংগঠন সূত্রে জানা গেছে, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি হাফেজ দেলোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ শাখার তথ্য ও গবেষণা সম্পাদক রাকিব উদ্দিন চৌধুরী।

সংগঠন সূত্রে আরও জানা গেছে, সভাপতি নির্বাচন উপলক্ষ্যে মহানগর দক্ষিণ সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে সাথীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত আরিফুর রহমানকে ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য কবি নজরুল সরকারি কলেজ শাখার সভাপতি হিসেবে ঘোষণা করেন প্রধান অতিথি হাফেজ দেলোয়ার হোসেন। পরে তিনি নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারিকে শুভেচ্ছা জানান এবং সাংগঠনিক দায়িত্ব পালনে আন্তরিকতা, আমানতদারিতা ও দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। শেষে দেশ, জাতি ও সংগঠনের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সাথী সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন
  • ১৬ নভেম্বর ২০২৬
গাজীপুরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো পোশাকশ্রম…
  • ১৬ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারিতে নিয়োগ, জেএসসি পাসে …
  • ১৬ নভেম্বর ২০২৬
খুলনা বিভাগে ১০ মাসে ২৮৮ খুন, শীর্ষে যশোর
  • ১৬ নভেম্বর ২০২৬
আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ১৬ নভেম্বর ২০২৬
বাহারি পিঠা আর গ্রামীণ ঐতিহ্যে রাবিতে নবান্ন উৎসব
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950