খুনি হাসিনা ফিরবে না, তাকে বিচারের আওতায় আনার জন্য ফেরানো হবে: আবু হানিফ 

১২ জুলাই ২০২৬, ০৪:১৮ PM , আপডেট: ১২ জুলাই ২০২৬, ০৪:৩৩ PM
গণঅধিকার পরিষদ এর মুখপাত্র আবু হানিফ

গণঅধিকার পরিষদ এর মুখপাত্র আবু হানিফ © টিডিসি সম্পাদিত

খুনি হাসিনা দেশে ফিরবে না, তাকে বিচারের আওতায় আনার জন্য ফেরানো হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদ এর মুখপাত্র আবু হানিফ। 

রবিবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

আবু হানিফ তার পোস্টে বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশ ছেড়ে পালিয়েছিলো খুনি শেখ হাসিনা। ভারতে পালতক থেকে বিভিন্ন সময় বিদেশি গণমাধ্যম কে সাক্ষাৎকার দিচ্ছে। গত কিছু দিন আগে রয়টার্সকে বলেছে আগামী ডিসেম্বর দেশে ফিরবে। আগামী ডিসেম্বর বলতে কত সালের ডিসেম্বর সেটা পরিষ্কার করেনি। 

তবে বাস্তবতা বলে জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার নেতৃত্ব দেওয়া খুনি হাসিনা দেশে ফিরবে না। বরং এসব বক্তব্য দিয়ে নিজেকে আলোচনায় রাখা ও নিষিদ্ধ আওয়ামিলীগের নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা। শুধু শেখ হাসিনা নয়, নিষিদ্ধ আওয়ামিলীগের শীর্ষ নেতারাও পালিয়ে ভারতের আশ্রয়ে আছে। খুনি হাসিনা দেশে ফিরবে না, তাকে বিচারের আওতায় আনার জন্য ফেরানো হবে।’

তিনি বলেন, ‘সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামি লীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং তাদের নিবন্ধনও স্থগিত রয়েছে। ফলে নিষিদ্ধ দল কোন রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করতে পারবেনা। এই নিষিদ্ধ আওয়ামি লীগের শীর্ষ নেতা থেকে শুরু করে তৃণমূলের অধিকাংশ নেতাকর্মী জুলাই গণহত্যায় জড়িত ছিলো। সেই গণহত্যার বিচার চলমান রয়েছে। 

এই বিচারিক প্রক্রিয়া আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারণ করবে। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা নিয়ে জাতিসংঘের তদন্ত কমিটি বলেছে আওয়ামি লীগ মানবাধিকার লঙ্ঘন ও মানবতাবিরোধী অপরাধ করেছে।’

‘খুনি হাসিনা কিংবা তার সহযোগীরা যতই বলুক দেশে ফিরবে, বাস্তবে তার কোন সম্ভাবনা নাই। তবে এই খুনিদের অনেকের মৃত্যুদন্ডের রায় হয়েছে কিংবা হবে। যেহেতু ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে, সেই চুক্তি অনুযায়ী এই খুনিদের ফিরিয়ে আনা হবে।’

ডিজেল অকটেন পেট্রোলের দাম অক্টোবরে একই থাকছে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বেপজার অধীনে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯তম বিসিএসের গেজেট থেকে বাদ ৫৭ জন, যা বলছে পিএসসি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬