টানা বৃষ্টিতে নয়াপল্টনে জলাবদ্ধতা, বিএনপি কার্যালয়ের নিচতলায় পানি

১২ জুলাই ২০২৬, ০৩:৪৪ PM
রিকশায় চড়ে কার্যালয় ছেড়ে বের হচ্ছেন রুহুল কবির রিজভী

রিকশায় চড়ে কার্যালয় ছেড়ে বের হচ্ছেন রুহুল কবির রিজভী © টিডিসি ফটো

টানা প্রবল বৃষ্টিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়ক তলিয়ে যাওয়ার পাশাপাশি কার্যালয়ের নিচতলাতেও হাঁটুসমান পানি জমেছে।

রোববার (১২ জুলাই) নয়াপল্টনে সরেজমিনে দেখা যায়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের পুরো সড়ক পানিতে ডুবে গেছে। ঘোলাটে ও ময়লাযুক্ত পানিতে রাস্তা ও ফুটপাতের পার্থক্য বোঝা কঠিন হয়ে পড়েছে। স্থানীয়দের মতে, টানা ভারী বৃষ্টিপাত এবং রাজধানীর দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

পানিতে তলিয়ে যাওয়ায় রিকশাসহ অন্যান্য যানবাহনের চলাচল ব্যাহত হচ্ছে। সড়কের দুই পাশের বহুতল ভবন ও দোকানপাটের সামনের অংশও পানির নিচে বা পানির খুব কাছাকাছি অবস্থায় রয়েছে।

এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরেও পানি প্রবেশ করেছে। জলাবদ্ধতার কারণে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে রিকশায় চড়ে কার্যালয় ত্যাগ করতে দেখা গেছে।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬