প্রার্থিতা বাতিলের খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলো আসলাম চৌধুরীর অনুসারীরা

৩০ জুন ২০২৬, ০৫:১১ PM
মহাসড়কে আটকে আছে একটি মালবোঝাই ট্রাক

মহাসড়কে আটকে আছে একটি মালবোঝাই ট্রাক © সংগৃহীত

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগ। এ রায়ের পর মঙ্গলবার (৩০ জুন) বিকেলে তার অনুসারীরা সীতাকুণ্ডের ছোট দারোগারহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে। পরপর বিক্ষোভ মিছিল ও সভা হয় উপজেলার ভাটিয়ারি এবং কুমিরায়। এছাড়া বড়দারোগারহাট, বাড়বকুণ্ডে মহাসড়কে কাঠ ফেলে ব্যারিকেড দেয় কর্মী সমর্থকরা। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
 
নেতাকর্মীরা বলেন, জনগণের বিপুল ভোটে নির্বাচিত, ত্যাগী, দীর্ঘ কারা নির্যাতিত নেতা লায়ন আসলাম গভীর ষড়যন্ত্রের শিকার। আমরা ভেবেছিলাম আদালত তাকে শপথ নিতে রায় দেবেন। কিন্তু তা হয়নি। আসলাম চৌধুরীর সাথে এ ধরনের ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না। তারা অবিলম্বে আসলাম চৌধুরীকে শপথ নেবার অনুমতি দিয়ে এলাকার উন্নয়নের সুযোগ প্রদানের দাবি জানান।
 
এছাড়া সামাজিক মাধ্যমেও নানান প্রতিবাদ করতে থাকেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
 
তবে এ রায়ের বিষয়ে আসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন না হলে আমাদের রাজনীতিবিদদের একটু তো মন খারাপ হবেই। আমি সীতাকুণ্ডবাসীকে ধন্যবাদ জানাই তারা সবসময় আমার সাথে ছিল। এ দুঃসময়েও তারা আমার পাশে আছে। পূর্ণাঙ্গ রায় পেলে আমরা আবার রিভিউ আবেদন করব। আশা করি চূড়ান্ত বিজয় আমাদেরই হবে।’
 
এদিকে উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মোরছালিন বলেন, ‘এ রায় মেনে নেবার মতো নয়। আসলাম চৌধুরী জনগণের ভোটে নির্বাচিত। আজ এ রায়ে সীতাকুণ্ডের মানুষ ক্ষুব্ধ হয়ে বিভিন্ন স্থানে প্রতিক্রিয়া দেখিয়েছে। কিন্তু আমরা দলীয়ভাবে এখনো কোন কর্মসূচি দিইনি। আজ সন্ধ্যায় মিটিংয়ে কর্মসূচি ঠিক করা হবে। কিন্তু আমরা বিশ্বাস করি জনগণই শেষ পর্যন্ত বিজয়ী হবে।’

পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জেনারেটিভ এআই এর ব্যবহার নিয়ে স…
  • ০১ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপ…
  • ০১ অক্টোবর ২০২৬
‘প্রত্যেক ঘরে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’
  • ০১ অক্টোবর ২০২৬
প্রভাবশালী পরিবারের মেয়ে কে এই মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মোটরস, আবেদন ৩০ অক্টোবর পর্…
  • ০১ অক্টোবর ২০২৬