‎জাবি শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ

১৩ মে ২০২৬, ০৩:৪৯ PM , আপডেট: ১৩ মে ২০২৬, ০৩:৫০ PM
বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫১তম আবর্তনের এক শিক্ষার্থীকে বহিরাগত এক ব্যক্তির ধর্ষণ চেষ্টার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রশাসনিক ভবনে অবস্থান কর্মসূচি পালন করেছেন পদার্থবিজ্ঞান ছাত্র সংসদের শিক্ষার্থীরা।

‎বুধবার (১৩ মে) বেলা ১টার পরে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে অবস্থান নিয়ে ৮ দফা দাবি জানান।

‎শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে— ঘটনার সুষ্ঠু ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করে দ্রুত অভিযুক্তকে শনাক্ত, গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির আওতায় আনা; ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ; ঝুঁকিপূর্ণ ও নির্জন এলাকাগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা; ক্যাম্পাসজুড়ে কার্যকর সিসিটিভি মনিটরিং বাড়িয়ে নিয়মিত পর্যবেক্ষণ নিশ্চিত করা; নিরাপত্তা শাখার জনবল সংকট দ্রুত দূর করে বিশেষ করে রাতের সময়ে টহল ব্যবস্থা জোরদার করা; নারী শিক্ষার্থীদের নিরাপত্তায় জরুরি হেল্পলাইন ও দ্রুত রেসপন্স টিম চালু করা; পূর্বের হয়রানি ও নিপীড়নের ঘটনাগুলোরও সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং প্রশাসনের অবহেলা বা দায়িত্বহীনতা থাকলে তার জবাবদিহি নিশ্চিত করা।

প্রসঙ্গত, গত সোমবার (১২ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বহিরাগত কর্তৃক ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদ এবং ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের দাবিতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এরই ধারাবাহিকতায় আজকের এই বিক্ষোভ মিছিল ও প্রশাসনিক ভবনে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

‘গরিবের চিকিৎসাকেন্দ্র’র লাইসেন্স বাতিল করায় উদ্বেগ এনডিএফে…
  • ১৩ জুন ২০২৬
অভিনয় করে হলুদ কার্ড পেলেন প্যারাগুয়ের ফুটবলার
  • ১৩ জুন ২০২৬
নিখোঁজ নয়, আত্মগোপনে ছিলেন শিবির সেই কেন্দ্রীয় নেতা—নারী নি…
  • ১৩ জুন ২০২৬
ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখি, বিশ্বকাপ উপভোগ করি: ব্রাজিল সম…
  • ১৩ জুন ২০২৬
গোল উদযাপনে ব্রাজিলের বিতর্কিত নাচ নিয়ে মুখ খুললেন আনচেলত্তি
  • ১৩ জুন ২০২৬
বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা
  • ১৩ জুন ২০২৬
×