জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিহত সেনাসদস্যদের পরিবারের হাতে বিশেষ সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

১০ জুন ২০২৬, ০২:৫৫ PM
 প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান © টিডিসি ফটো

জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত ছয় সেনাসদস্যের স্ত্রীদের হাতে বিশেষ সম্মাননা তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (১০ জুন) সকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই সম্মাননা প্রদান করেন।

অনুষ্ঠানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে ২০২৫ সালে সুদানে শাহাদাতবরণকারী ছয় সেনাসদস্যের পরিবারকে এই সম্মাননা দেওয়া হয়। একই অনুষ্ঠানে সম্প্রতি বিভিন্ন মিশনে আহত সশস্ত্র বাহিনীর সদস্যদের হাতেও সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের প্রশংসা করেন। তিনি কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী শান্তিরক্ষীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

পরে তিনি বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত সদস্যদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬