যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে আনন্দ মিছিল

০৫ জুন ২০২৬, ১০:১৮ PM
চট্টগ্রামে যুবদলের স্বাগত মিছিল

চট্টগ্রামে যুবদলের স্বাগত মিছিল © সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ ঘোষণা করায় বন্দরনগরী চট্টগ্রামে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। আজ শুক্রবার (৫ জুন) দুপুরে নগরীর ওয়াসা মোড় থেকে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিশাল স্বাগত মিছিল বের হয়। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাজির দেউড়িতে দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এটি শেষ হয়। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।

মিছিল চলাকালে উৎসুক নেতাকর্মীদের মুহুর্মুহু করতালিতে চারপাশ মুখর হয়ে ওঠে। এ সময় তারা কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে এবং দলের শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জ্ঞাপন করে নানান স্লোগান দেন। নতুন কমিটির নেতৃত্বে যুবদলের সাংগঠনিক ভিত্তি আরও বেগবান হবে বলেও প্রত্যাশা করেন তারা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, এই পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে যুবদল আগামী দিনে আরও বেশি সুসংগঠিত ও গতিশীল হবে। যুবদলের সাংগঠনিক ভিত মজবুত হওয়ার পাশাপাশি এই কমিটি যুবসমাজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত করতে অগ্রণী ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর রাজপথের পরীক্ষিত ও ত্যাগী নেতৃত্বকে মূল্যায়ন করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এটি আমাদের নেতা তারেক রহমানের একটি অত্যন্ত দূরদর্শী ও কর্মীবান্ধব সিদ্ধান্ত।

সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬