যুবদলের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন যশোরের পাঁচজন

০৪ জুন ২০২৬, ০৫:২৮ PM
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া যশোর পাঁচজন

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া যশোর পাঁচজন © সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের এ পূর্ণাঙ্গ কমিটিতে স্থান করে নিয়েছেন যশোরের পাঁচ সন্তান।

আজ বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। 

কেন্দ্রীয় দপ্তর থেকে অনুমোদিত তালিকা বিশ্লেষণ করে পাওয়া গেছে নবঘোষিত এ কমিটিতে যশোর জেলার পাঁচ নেতা গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন। যশোর থেকে কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া নেতারা হলেন এম তমাল আহমেদ, অ্যাড. নূরে আলম সিদ্দিকী সোহাগ, মাজেদুল ইসলাম রুমন, মহিন উদ্দিন রাজু এবং ডা. মাহমুদুল হাসান খান সুমন।

দলীয় সূত্র জানায়, দীর্ঘদিনের সাংগঠনিক কর্মকাণ্ড, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং তৃণমূলের সঙ্গে সম্পৃক্ততার মূল্যায়ন হিসেবে এসব নেতাকে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কেন্দ্রীয় অনুমোদিত তালিকায় ৫৮ নম্বর ক্রমে যুগ্ম সাধারণ সম্পাদক এম তমাল আহমেদ, ১০৫ নম্বর ক্রমে আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী সোহাগ, ১১৫ নং ক্রমে পল্লী উন্নয়ন ও সমবায়বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম রুমন, ১১৬ নম্বর ক্রমে গণশিক্ষাবিষয়ক সম্পাদক মহিন উদ্দিন রাজু এবং ১৩১ নম্বর ক্রমে সহ স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মাহমুদুল হাসান খান সুমনের নাম পাওয়া গেছে।

নতুন কমিটিতে যশোরের প্রতিনিধিত্ব বাড়ায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় নেতারা আশা করছেন, কেন্দ্রীয় পর্যায়ে যশোরের নেতাদের উপস্থিতি জেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং দলের ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

কমিটিতে অন্তর্ভুক্ত নেতাদের অভিনন্দন জানিয়ে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বার্তা দিচ্ছেন। তারা নতুন নেতৃত্বের সফলতা কামনা করেন এবং দলকে আরও শক্তিশালী করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9