এনসিপি নেতারা কে কোথায় ঈদ করবেন

২৭ মে ২০২৬, ০৯:২৪ PM
এনসিপি নেতা মো. নাহিদ ইসলাম, আখতার হোসেন, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (বাঁ থেকে ওপরে), নাসীরুদ্দীন পাটওয়ারী, আবদুল হান্নান মাসউদ, সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুম ও ডা. মাহমুদা মিতু (বাঁ থেকে নিচে)

এনসিপি নেতা মো. নাহিদ ইসলাম, আখতার হোসেন, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (বাঁ থেকে ওপরে), নাসীরুদ্দীন পাটওয়ারী, আবদুল হান্নান মাসউদ, সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুম ও ডা. মাহমুদা মিতু (বাঁ থেকে নিচে) © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ নিজ নিজ এলাকার মানুষজনের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন। এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১১ আসনের অন্তর্ভুক্ত পূর্ব রামপুরা সালামবাগ জামে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। সকাল ৭টায় সেখানে নামাজ আদায় শেষে তিনি সর্বস্তরের জনতার সাথে ঈদের সালাম ও শুভেচ্ছা বিনিময় করবেন।

এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন নিজ এলাকা রংপুরের কাউনিয়া উপজেলার ভায়ারহাটে মুন্সিপাড়া ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন। 

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরান্চল) সারজিস আলম পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের রাখালদেবী হাট হাইস্কুল মাঠ ঈদগাহে নামাজ আদায় করবেন। এনসিপির মুখ্য সংগঠক ((দক্ষিণান্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ কুমিল্লার দেবীদ্বারে নিজ গ্রাম গোপালনগরে ঈদ করবেন। গত ঈদুল ফিতরে হাসনাত আব্দুল্লাহ নিজ গ্রাম গোপালনগরে কেন্দ্রীয় ঈদগাহে নামাজ আদায় করেছিলেন, এবার ঈদুল আজহায় দেবীদ্বার পৌরসভার কোন একটি মসজিদে সকাল সকাল ঈদের নামাজ আদায় করে কোরবানি করবেন।

এনসিপির মুখপাত্র ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দলের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকায় ঈদ করবেন। তারা দুজনেই জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন। 

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ নোয়াখালীর হাতিয়ার বুড়িরচরে নিজ গ্রামে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। দিনভর এলাকার মানুষজনের সঙ্গে দেখাসাক্ষাৎ করবেন তিনি।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব রাজধানীর উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। 

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন রাজধানীর মোহাম্মদপুরে এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা ফার্মগেট এলাকায় নেতাকর্মী, শুভাকাঙ্খী ও পরিবার পরিজনের সঙ্গে ঈদ কাটাবেন।

এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ কুড়িগ্রামের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এবং যুগ্ম সদস্য সচিব ও সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করবেন।

এনসিপির দুই নারী সংসদ সদস্য নিজ নিজ এলাকায় ঈদ করবেন। কুষ্টিয়ার দৌলতপুরে নিজ বাড়িতে ঈদ করবেন নুসরাত তাবাসসুম এমপি। বরিশালে শশুরবাড়িতে এবং নিজ এলাকা ঝালকাঠির কাঠালিয়া মিলিয়ে ঈদের দিনটি পার করবেন ডা. মাহমুদা মিতু এমপি।

প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, দায়িত্ব হারাল…
  • ০৪ নভেম্বর ২০২৬
রাস্তার মাঝে পিকআপ নষ্ট হতেই ছিনতাই, ৮ ঘণ্টার মধ্যে ৯ লাখ ট…
  • ০৪ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ‘খারাপ শিক্ষক’ নিয়োগ দিলে তার উল্টো ইমপ্যাক্…
  • ০৪ নভেম্বর ২০২৬
এশিয়ান ইউনিভার্সিটির বাসের ধাক্কায় ঝরল ৪ প্রাণ
  • ০৪ নভেম্বর ২০২৬
রাজধানীতে সকালেই একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ০৪ নভেম্বর ২০২৬
মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কার মুখে ট্রাম্পের দল, এগিয়ে ডেম…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950