প্রতিমন্ত্রী শাহ আলমকে আসিফের উল্টো চ্যালেঞ্জ

২৩ মে ২০২৬, ০৭:৫৭ PM
আসিফ মাহমুদ ও প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আসিফ মাহমুদ ও প্রতিমন্ত্রী মীর শাহে আলম © সংগৃহীত ও সম্পাদিত

কোন ফাইলে অনিয়ম হয়েছে তা প্রকাশ করতে বর্তমান সরকারের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে চ্যালেঞ্জ জানিয়েছেন অর্ন্তবর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

আজ শনিবার (২৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে লাইভে এসে একথা জানান তিনি। এসময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের অভিযোগের প্রেক্ষিতে আসিফ মাহমুদ তার বক্তব্য উপস্থাপন করেন। 

আসিফ মাহমুদ বলেন, প্রতিমন্ত্রী যে অভিযোগটি এনেছেন তার স্পষ্টতা প্রয়োজন। তিনি যেন সুনির্দিষ্ট ফাইলটি জনগণের জন্য উম্মুক্ত করে দেন, কোন অনিয়ম হয়ে থাকলে জনগণের তা জানার অধিকার রয়েছে। তবে সচিব যদি বিদেশে থাকার কারণে বা অন্য কোন কারণে অনুপস্থিত থাকেন তখন জ্যেষ্ঠতার ভিত্তিতে অতিরিক্ত সচিবকে দায়িত্ব দেওয়া হয়, সেটিও মন্ত্রী/উপদেষ্টার অনুমোদনেই হয়। সেরকম কিছু হয়ে থাকলে তো আইনের ব্যত্যয় নেই।

এর আগে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, অন্তবর্তীকালীন সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই শুধু নিজের স্বাক্ষরে প্রকল্প অনুমোদন দিয়েছেন। এভাবে ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম দুর্নীতি হয়েছে।

তিনি আরও বলেন, পিরোজপুরে প্রকল্পের টেন্ডার দেওয়ার পর, কোনো কাজ ছাড়াই ৬ হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। এ কারণে গত দুই বছর ধরে পিরোজপুরের সকল উন্নয়ন প্রকল্প বন্ধ রয়েছে। শিগগিরই পিরোজপুরে সরেজমিন পরিদর্শন করে বন্ধ প্রকল্প চালুর ব্যবস্থা নেওয়া হবে। ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন দপ্তর ও সংস্থার দুর্নীতি এবং অনিয়ম খতিয়ে দেখতে ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে সরকার। এতে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে আহ্বায়ক করা হয়েছে। কমিটিকে আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকার আমলের তদন্ত করে ৬০ কর্মদিবসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন পেশ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিএসপিইউএ ওয়েবিনার: গবেষণাপত্র প্রত্যাহার ও গবেষণা সততা রক্…
  • ১২ আগস্ট ২০২৬
মামলা তুলে নিতে হুমকির অভিযোগ তুলে আত্মহত্যার চেষ্টা শিক্ষি…
  • ১২ আগস্ট ২০২৬
উপকূলের কাছে ফের লঘুচাপ, চার বন্দরে সতর্ক সংকেত
  • ১২ আগস্ট ২০২৬
জুলাই চেতনাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে ঢাবি শিক্ষকদের ত…
  • ১২ আগস্ট ২০২৬
তরুণদের মধ্যেও বাড়ছে হার্ট অ্যাটাক, সুস্থ থাকার ৮ সহজ উপায়
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদা তুলতে বাধা দেওয়া ছাত্রদল নেতাদের চাপাতি-চাইনিজ কুড়াল …
  • ১২ আগস্ট ২০২৬