ময়মনসিংহে ‘ধরার খাল’ পুনঃখনন কাজের উদ্‌বোধন শেষে

যারা সঠিক বিচার বাধাগ্রস্ত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে

২৩ মে ২০২৬, ০৭:৪১ PM , আপডেট: ২৩ মে ২০২৬, ০৭:৪২ PM
ময়মনসিংহে ‘ধরার খাল’ পুনঃখনন কাজের উদ্‌বোধন শেষে প্রধানমন্ত্রী

ময়মনসিংহে ‘ধরার খাল’ পুনঃখনন কাজের উদ্‌বোধন শেষে প্রধানমন্ত্রী © সংগৃহীত ও সম্পাদিত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও দেশের মানুষের স্বার্থ আমরাই দেখব। যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করব আমরা। যারা ন্যায় ও সঠিক বিচারকে বাধাগ্রস্ত করার জন্য বিভ্রান্তি ছড়াচ্ছে, যারা মানুষের জন্য গৃহীত কর্মসূচিকে বাধাগ্রস্ত করার জন্য বিভ্রান্তি চালাচ্ছে, তাদের ব্যাপারে বাংলাদেশের মানুষকে সজাগ থাকতে হবে।

শনিবার (২৩ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশালে বৈলর ইউনিয়নের কানহর এলাকায় ‘ধরার খাল’ পুনঃখনন কাজের উদ্‌বোধন শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।  

প্রধানমন্ত্রী বলেন, এ দেশের মালিক জনগণ। বিএনপি সরকার সেই জনগণের ভাগ্যের পরিবর্তন করতে চায় জনগণকে সাথে নিয়ে। আজকে সময় এসেছে মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যে কাজগুলো নেওয়া হয়েছে, তা সফল করা।

তিনি আরও বলেন, মনে রাখতে হবে এ দেশের মালিক জনগণ। কতিপয় মানুষ এসে বিভ্রান্তি ছড়াবে, আর তারা সফল হয়ে যাবে, মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবে— এই কাজ আর হতে দেওয়া যাবে না।

প্রধানমন্ত্রী বলেন, যারা জনগণের সাথে থাকবে, জনগণের পাশে থাকবে, জনগণের জন্য কাজ করবে— বাংলাদেশের জনগণ তাদেরকেই সাথে নিয়ে এই দেশকে রক্ষা করবে যেকোনো ষড়যন্ত্রের হাত থেকে।

তিনি আরও বলেন, এই দেশ আমাদেরকেই গড়ে তুলতে হবে, জনগণকে সাথে নিয়ে। নিজের খেত-খামার, ঘরবাড়ি যেভাবে নিজে গড়ে তুলেছেন, দেশটাও আমাদের সবার নিজের। এখানে আমরা যত মানুষ উপস্থিত আছি প্রত্যেকেই এ দেশের অংশীদার। প্রত্যেকেই এ দেশের মালিক। কাজেই আমার ঘর আমাকেই দেখতে হবে, আমাদের দেশ আমাদেরকেই দেখতে হবে। আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের মানুষের স্বার্থ আমরাই দেখবো। পাশাপাশি যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করব আমরা। 

বিএসপিইউএ ওয়েবিনার: গবেষণাপত্র প্রত্যাহার ও গবেষণা সততা রক্…
  • ১২ আগস্ট ২০২৬
মামলা তুলে নিতে হুমকির অভিযোগ তুলে আত্মহত্যার চেষ্টা শিক্ষি…
  • ১২ আগস্ট ২০২৬
উপকূলের কাছে ফের লঘুচাপ, চার বন্দরে সতর্ক সংকেত
  • ১২ আগস্ট ২০২৬
জুলাই চেতনাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে ঢাবি শিক্ষকদের ত…
  • ১২ আগস্ট ২০২৬
তরুণদের মধ্যেও বাড়ছে হার্ট অ্যাটাক, সুস্থ থাকার ৮ সহজ উপায়
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদা তুলতে বাধা দেওয়া ছাত্রদল নেতাদের চাপাতি-চাইনিজ কুড়াল …
  • ১২ আগস্ট ২০২৬